ভোটে নেওয়া বাস-মিনি বাস, অ্যাপ-ক্যাবের ভাড়া বাড়াল রাজ্য সরকার, কত হল?

Published:

Bus Rent Hike new decision by West Bengal Government

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলেই রাজ্যে (West Bengal) বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচন সংক্রান্ত কাজের জন্য বাস, মিনিবাস, ক্যাব সহ অন্যান্য গাড়ি নিলে এবার থেকে গুনতে হবে অতিরিক্ত ভাড়া (Bus Rent Hike)। হ্যাঁ, ইতিমধ্যেই নির্বাচনে ব্যবহৃত গাড়িগুলির ভাড়া 10 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগেই শেষবারের মতো 2024 সালে নির্বাচনের কাজে ব্যবহৃত বাস সহ অন্যান্য গাড়ির ভাড়ার হার সংশোধন করা হয়েছিল রাজ্যের তরফে।

10 শতাংশ ভাড়া বাড়ছে বাস সহ অন্যান্য গাড়ির

প্রত্যেক নির্বাচনের আগে আগে রাজ্যের বিভিন্ন রূটে চলা বাস থেকে শুরু করে অন্যান্য গাড়িগুলিকে ভোটের কাজে লাগানো হয়। এবছরও সেই নিয়মের অন্যথা হচ্ছে না। মূলত সে কারণেই এবার ভাড়ার হার সংশোধন করল রাজ্য সরকার। সরকারি সূত্র মারফত খবর, রাজ্যের তরফ এবার থেকে বাসের ক্ষেত্রে জ্বালানি বাদে প্রতিদিনের ভাড়া 2530 টাকা থেকে বাড়িয়ে 2780 টাকা করা হচ্ছে। অন্যদিকে মিনিবাস নিলে তার ভাড়া লাগবে 2300 টাকা প্রতিদিন।

রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যেসব গাড়ি বাতানুকূল নয়, এমন গাড়িগুলিতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত যাতায়াত করতে পারবেন। জানা যাচ্ছে, এইসব গাড়ির ভাড়া এবার থেকে 980 টাকা ধার্য করা হচ্ছে। তবে AC গাড়ির ক্ষেত্রে 1230 টাকা ভাড়া বেড়ে হচ্ছে 1350। অর্থ দপ্তরের তরফে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই।

অবশ্যই পড়ুন: ভোটের ময়দানে নামার আগে আইনি জটিলতায় রেল কর্মী স্বপ্না বর্মণ, হাইকোর্টে গেল মামলা

প্রসঙ্গত, নির্বাচনের প্রাক্কালে একে বাস এবং ক্যাব নিয়ে সমস্যায় জেরবার সাধারণ মানুষ। এরই মাঝে সোমবার কলকাতার 5টি অ্যাপ ক্যাব এবং চালক সংগঠনের সাথে বৈঠক করেছেন পরিবহন সচিব সৌমিত্র মোহন। সেখানেই অ্যাপ ক্যাবের ভাড়ার হার নির্দিষ্ট করার দাবী জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরস গিল্ডের তরফে।

জানা যাচ্ছে, একাধিক সংস্থার সাথে বৈঠক করার পর প্রত্যেক কিলোমিটার হিসেবে ভাড়ার হার নির্দিষ্ট করা হোক এমনটাই জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে AITUC র তরফে যাত্রী সাথী অ্যাপের গুরুত্ব বাড়ানোর দাবি জানানো হয় এ দিন। যদিও পরিবহন দপ্তরের তরফে সব দাবি খতিয়ে দেখার আশ্বাস মিলেছে।

google button