ভয়ংকর বিস্ফোরণ ভাঙড়ে, কেমিক্যাল ড্রাম ফেটে অগ্নিদগ্ধ ৪ শিশু

Published:

Chemical Drum Blast
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ভয়াবহ বিস্ফোরণ কলকাতায়। রাস্তা তৈরির কেমিক্যাল ভর্তি ড্রামে আচমকা বিস্ফোরণ (Chemical Drum Blast) হওয়ায় কেঁপে উঠল ভাঙড়। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৪ বালক আহত। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে নিয়ে যাওয়া হয়েছে বাঙুর হাসপাতালে। ক্ষতবিক্ষত অবস্থ চারিদিক।

ভয়ংকর বিস্ফোরণ ভাঙড়ে

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় ভাঙড় থানার খড়গাছি এলাকার পিচ রাস্তা মেরামতির কাজ চলছিল। রাস্তার পাশেই রাখা ছিল লাইট ডিজেল অয়েল ভর্তি একটি ড্রাম। মূলত এই লাইট ডিজেল অয়েল দিয়েই রাস্তার পিচ ও অ্যাসফাল্টকে গলিয়ে দেওয়া হয়। কিন্তু আচমকা এই কেমিক্যাল ভরা ড্রাম বোমের মতন আওয়াজ করে ফেটে ওঠে। ওই সময় রাস্তার পাশেই খেলা করছিল স্থানীয় ৪ শিশু। ড্রাম বিস্ফোরণ হওয়ার ফলে দাহ্য পদার্থ জ্বলন্ত অবস্থায় এসে পড়ে শিশুদেরই উপরে। ঘটনাস্থলেই তারা মাটিতে শুয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ ছিল যে একটি শিশু তীব্র জ্বালা থেকে বাঁচতে পুকুরে লাফিয়ে পড়েছিল। যদিও সময় নষ্ট না করে তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ঘটনায় ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

বিস্ফোরণের ঘটনায় স্থানীয়রা অগ্নিদগ্ধ ৪ শিশুকে প্রথমে নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে খবর, তিন জনের মধ্যে একজনের দেহ ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে, অপর একজনের ৫৫ জনের শতাংশ বার্ন। গোটা ঘটনায় খবর দেওয়া হয়েছিল ভাঙড় থানায়। ঘটনাস্থলে পৌঁছন ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও। এছাড়াও খবর পেয়েই তড়িঘড়ি কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডও চলে আসে ঘটনাস্থলে। পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয়দের।

আরও পড়ুন: সোনা, রুপোর দাম শুনে এখনই ছুটবেন দোকানে! আজকের রেট

প্রসঙ্গত, ভর সন্ধেবেলায় এইরূপ ভয়ংকর বিস্ফোরণের জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সকলের মনে বেশ কয়েকটি প্রশ্ন উঠছে আর সেগুলি হল রাস্তায় বিপজ্জনক কেমিক্যাল ড্রাম খোলা অবস্থায় কেন রাখা হয়েছিল? কীভাবে সেই ড্রামে আগুন লেগে গেল? যদিও সব বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ। অন্যদিকে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন স্থানীয় প্রতিনিধি শওকত মোল্লা। পরে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস-ও। তিনি হাসপাতালে এসে আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সবরকম সহায়তার আশ্বাস দেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now