সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকদিন, ব্যস তারপরেই আসতে চলেছে সেই গরমে নাজেহাল হওয়ার দিন। মার্চ মাস থেকেই বাংলায় রেকর্ড হারে গরম পড়বে বলে জানিয়েছে দিয়েছে বিভিন্ন হাওয়া অফিস। তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা। এহেন পরিস্থিতিতে রোজ ট্রেনে, বাসে, অটোতে চাপাচাপি করে নিজেদের গন্তব্যে যাওয়া রীতিমতো দুঃস্বপ্নের। তবে আর চিন্তা নেই, কারণ এখন অতিরিক্ত গরম পরলেও থাকবে একদম ঠান্ডা এসির ব্যবস্থা। আর এর জন্য অবশ্যই আপনাকে রাজ্য সরকারের তরফে লঞ্চ করা নতুন AC সিএনজি (CNG) বাসে উঠতে হবে। আজ্ঞে হ্যাঁ। আসলে রাজ্য সরকারের তরফে গরমের কথা মাথায় রেখে ১০০টা নতুন সিএনজি এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১০০টি CNG এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সরকার কলকাতা শহরের বিভিন্ন রুটে ২০০টি সিএনজি বাস নামাবে। এর আগে বেশ কিছু এসি এবং নন এসি বাসের উদ্বোধন হয়েছে। তবে এবার এক ধাক্কায় ১০০টি এসি সিএনজি বাস এনে সকলকে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সরকারের এহেন সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। গরমে আর তেতেপুতে স্কুল, কলেজ, অফিস কিংবা অন্যান্য জায়গায় যেতে হবে না। অর্থাৎ এবার যাত্রা হবে ঠান্ডা এবং আরামদায়ক।
উপকৃত হবেন সাধারণ মানুষ
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের তরফে শহরের বহরে ২৫টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সিএনজি বাস অন্তর্ভুক্ত করা হয়। এদিকে সূত্রের খবর, রাজ্য আগামী মার্চ মাসের শেষ নাগাদ এসি সিএনজি বাসের সংখ্যা ২০০-এ উন্নীত করার পরিকল্পনা করছে। এই বাসগুলি কলকাতা এবং সংলগ্ন জেলা যেমন হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা লেকটাউন, সল্টলেক, সেক্টর ফাইভ সহ নানা জায়গাকে কানেক্ট করবে।
আরও পড়ুনঃ যুবসাথী নিয়ে আরেকটা সুখবর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার
এদিকে সকলের পকেটের কথা মাথায় রেখে আরও ২০টি নন এসি সিএনজি বাসেরও উদ্বোধন করেছেনন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসগুলি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। মোট ২০০ টি বাস কেনার জন্য মুখ্যমন্ত্রী কিছুদিন আগে অনুমোদন দেন। উত্তরবঙ্গের জন্য ১৩টি বাসের উদ্বোধন ইতিমধ্যেই করেছেন তিনি।












