তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, নাম আছে কিনা কীভাবে দেখবেন?

Published:

Supplementary Voter List

সৌভিক মুখার্জী, কলকাতা: গত শুক্রবার রাতে এসআইআর-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃতীয় তালিকা প্রকাশিত হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (SIR Supplementary List)। সূত্রের খবর, তৃতীয় লিস্টে মোট ২ লক্ষ ১০ হাজার ভোটারের নাম উঠেছে। তবে আপনার নাম এই তালিকায় রয়েছে কিনা তা কীভাবে জানবেন? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ

নির্বাচন কমিশনের তরফ থেকে আজ যে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, তা https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 লিংকে ক্লিক করে সহজেই দেখে নিতে পারবেন যে সেখানে নিজের নাম আছে কিনা। এমনকি সিইও দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এখন থেকে শুধুমাত্র শুক্রবার করেই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এমনটা নয়। বরং, জুডিশিয়াল অফিসাররা যখন যেরকম ভাবে সাইন করবেন, সেই দিনই তালিকা প্রকাশ করা হবে। সেই সূত্রে প্রতিদিনও তালিকা বের হতে পারে। ভোটাররা চাইলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা উপরের দেওয়া লিংকে ক্লিক করে সহজেই নাম দেখে নিতে পারবেন। রিপোর্ট বলছে, প্রথম ও দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে মোট ৩১ লক্ষ নাম তোলা হয়েছিল। প্রথম তালিকায় ১০ লক্ষ এবং দ্বিতীয় তালিকায় ছিল ২১ লক্ষ নাম, তার তৃতীয় তালিকায় নাম উঠল ২ লক্ষ ১০ হাজার ভোটারের। তবে এখানে কত জনের নাম বাদ গিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

নাম বাদ গেলে কী করবেন?

উল্লেখ্য, যাদের এই তিনটি তালিকার মধ্যে একটিতেও নাম আসেনি তাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে গিয়ে সরাসরি আবেদন করে নেওয়া যাবে। আর সেখানে প্রত্যেকটি ট্রাইব্যুনালে একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবে। এমনকি অফলাইন এবং অনলাইন দু’ভাবেই আবেদন করার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন। অফলাইনে আবেদন করতে গেলে জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক বা মহাকুমা শাসকের দফতরে গিয়ে আবেদন করতে হবে। আর যদি অনলাইনে আবেদন করতে চান, তাহলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নথিপত্র আপলোড করে আবেদন করে নিতে হবে।

আরও পড়ুন: ধামাকাদার লুক, পারফরমেন্স! ২ এপ্রিল লঞ্চ হচ্ছে Redmi Note 15 SE 5G এর স্পেশাল এডিশন

প্রসঙ্গত বলে রাখি, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। যদিও ১৪ ফেব্রুয়ারি প্রকাশের কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত কিছু কাজের কারণে তা আরও পিছিয়ে দেওয়া হয়। সেখানে ৬০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন অবস্থায় ছিল। এরপর থেকেই সেইসব ভোটারের নাম নিষ্পত্তি করার প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন। সেই কারণে তিন দফায় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। প্রথম লিস্ট প্রকাশিত হয়েছিল ২৭ মার্চ, দ্বিতীয় লিস্ট ২৮ মার্চ এবং আজ তৃতীয় লিস্ট প্রকাশিত হয়েছে। আর এই লিস্টে যাদের নাম আছে তারা নির্দ্বিধায় বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

google button