বিদেশ ভ্রমণ আরও সহজ, শুরু হল দাসপুর থেকে নেপাল বাস পরিষেবা, জানুন ভাড়া

Published:

Daspur-Nepal Bus

সহেলি মিত্র, কলকাতাঃ এবার ভারত থেকে নেপাল যাওয়া আরও সহজ এবং আরামদায়ক। বলা ভালো বাংলা থেকে এখন নেপাল যাওয়া আরও সহজ হয়ে গেল। আর ট্রেন বা বিমান নয়, সামান্য খরচে আপনি এখন বাংলা থেকে নেপাল ভ্রমণ কর‍তে পারবেন। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাঁদের বাকেট লিস্টে নেপালের নাম থাকবেই থাকবে। যদিও অনেকেই আছেন বিশেষ করে বাংলার মানুষ খরচের কথা ভেবে ভ্রমণ বাতিল করেন। তবে আর নয়, কারণ এখন পশ্চিম মেদিনীপুর থেকে নেপাল (Daspur-Nepal Bus) যাওয়ার একদম ঝাঁ চকচকে বাস পরিষেবা শুরু হল।

এবার বাংলা থেকে নেপাল যাওয়া আরও সহজ

জানা গিয়েছে, গত ৩০ ফাল্গুন অর্থাৎ ১৫ মার্চ এই নতুন বাস পরিষেবাটি শুরু হয়েছে। সবথেকে বড় কথা, বাসে আপনি বসে কিংবা শুয়ে পৌঁছে যেতে পারেন বিদেশে। একটি বেসরকারি ট্রাভেলস সংস্থার তরফে নতুন বাসটি রাস্তায় নামানো হয়েছে বলে খবর। এই বাসে আপনি স্লিপার কিংবা সিটিং ক্যাটেগরির আসন পেয়ে যাবেন। যার যেমন সুবিধা সে সেই অনুযায়ী ভ্রমণ করতে পারবেন।

কীভাবে টিকিট বুক করবেন?

রিপোর্ট অনুযায়ী, এসি বাসের প্রতিটি স্লিপারে আপনি পার্সোনাল টিভি পেয়ে যাবেন। রয়েছে চার্জিং সিস্টেম। এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে বাসের টিকিট বুক করবেন? সেক্ষেত্রে নির্দিষ্ট একটি নম্বরে যোগাযোগ করে নিতে পারেন কিংবা দাসপুরে যে অফিস আছে সেখানে গিয়ে কথা বলে টিকিট বুক করে নিতে পারেন। দাসপুর ঘাটাল থেকে নেপালের দূরত্ব প্রায় ৮০০ থেকে ৮৫০ কিমি হতে পারে।

আরও পড়ুনঃ বাংলা থেকে ২৮টি বিশেষ ট্রেন ঘোষণা রেলের, জানুন রুট

ভাড়া কত?

জানা গিয়েছে, সপ্তাহে দুদিন এই বাস পরিষেবা চলে। এবার আসা যাক মূল বিষয় অর্থাৎ খরচ সম্পর্কে। কেউ যদি দাসপুর থেকে নেপাল যাওয়ার জন্য স্লিপার বুক করেন তাহলে মাথাপিছু খরচ পড়বে ৪০০০ টাকা। কেউ যদি বসে যায় তাহলে মাথাপিছু খরচ পড়বে ৩৮০০ টাকা মতো। দাসপুর থেকে নেপাল যেতে সময় লাগবে ২৮ ঘণ্টা মতো।

google button