১৪২ বছরের রেকর্ড ভেঙে চুরমার, দার্জিলিংয়ে টয় ট্রেন চালিয়ে বিরাট আয় রেলের

Published:

darjeeling toy train

সহেলি মিত্র, কলকাতাঃ দার্জিলিং… নামটা শুনলেই মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। এদিকে দার্জিলিং ভ্রমণে গিয়ে টয় ট্রেনে (Darjeeling Toy Train) চাপা সে এক আলাদাই অনুভূতি দেয় পর্যটকদের। তবে এবার এই টয় ট্রেন নিয়েই সামনে এল বিরাট আপডেট যা সকলকে অবাক করে রেখে দিয়েছে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, এই টয় ট্রেন চালিয়ে ফের একবার রেকর্ড আয় করল রেল। গত ১৪২ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

টয় ট্রেন চালিয়ে ১৪২ বছরের রেকর্ড ভাঙল রেল

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) ২০২৫-২৬ অর্থবর্ষে যাত্রী সংখ্যা ও রাজস্ব উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য রেকর্ড নথিভুক্ত করেছে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছে ডিএইচআর-এর পরিচালক ঋষভ চৌধুরী। তিনি বলেছেন, এই ঐতিহ্যবাহী রেলপথটি ২০২৫-২৬ সালে ২,১৫,৪৩২ জন যাত্রী পরিবহন করেছে। গত ২০২৪-২৫ অর্থবর্ষে ১,৮৩,০০৩ জন যাত্রীর তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। যাত্রী সংখ্যার পাশাপাশি টাকার অঙ্কও অনেকটা বেড়েছে।

রেলের তরফে জানা গিয়েছে, রাজস্বও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, আগের অর্থবর্ষে যেখানে ২২.১ কোটি টাকা ছিল, এখন তা থেকে বেড়ে ২৫.৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। রেল কর্তা জানান, “গত বছরের তুলনায় ডিএইচআর-এর যাত্রী সংখ্যা প্রায় ১৭.৭% এবং আয় প্রায় ১৪.৭% বৃদ্ধি পেয়েছে।” এই ঘটনা যেন প্রমাণ দিচ্ছে দার্জিলিং-এর হেরিটেজ টয় ট্রেন দেশি ও বিদেশী পর্যটকদের কাছে কতটা জনপ্রিয়।

বিরাট লক্ষ্য রেলের

রেলের লক্ষ্য হলো লাইনটির ঐতিহাসিক আকর্ষণ অক্ষুণ্ণ রেখে ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উন্নত করা। এর মধ্যে রয়েছে বিশেষভাবে তৈরি পর্যটন প্যাকেজ, ভ্রমণকারীদের জন্য কাস্টমাইজড পরিষেবা, অংশীজনদের সঙ্গে উন্নত সমন্বয় এবং অবকাঠামো ও অনবোর্ড আরামের আধুনিকায়ন।

আরও পড়ুনঃ বিমানের মতো সুবিধা, সাথে খাবারও! কলকাতা-শিলিগুড়ির নতুন বাস, জানুন ভাড়া

ডিএইচআর-এর পরিচালক ঋষভ চৌধুরী আরও বলেন , “রেলওয়ের কার্যক্রম দার্জিলিং পাহাড়ের স্থানীয় অর্থনীতিকেও গতি দিয়েছে এবং পর্যটন ও সংশ্লিষ্ট খাতের সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা নির্বাহে সহায়তা করেছে। আমরা এই ঐতিহাসিক রেলওয়ের ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি পরিষেবার ক্ষেত্রে উদ্ভাবন ও উন্নতি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

google button