যুদ্ধের প্রভাব গ্যাসে! কলকাতায় বন্ধ হল LPG-র গুরুত্বপূর্ণ পরিষেবা

Published:

LPG Cylinder

সহেলি মিত্র, কলকাতা: ইরান এবং ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়ল সাধারণ মানুষের হেঁশেলেও। আপনার যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন এবং ডবল গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) কানেকশন নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য রইল অত্যন্ত খারাপ খবর। জানা গিয়েছে, আগামী কয়েক দিন কলকাতায় নতুন ডবল সিলিন্ডারের গ্যাস কানেকশন পাওয়া যাবে না। তাহলে কী আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস নিয়ে হাহাকার দেখা যাওয়া সম্ভাবনা রয়েছে?

কলকাতায় বন্ধ ডবল গ্যাস কানেকশন প্রদান পরিষেবা

নিশ্চয়ই ভাবছেন আচমকা এরকম সিদ্ধান্ত কেন নেওয়া হল? মূলত আগামী দিনে গ্যাসের যোগান ঠিকঠাক থাকে সেজন্য নতুন ডাবল গ্যাস কানেকশন পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। যত সময় এগোচ্ছে ইরান ও ইজরায়েলের (Iran Israel Conflict) মধ্যে সম্পর্ক ততই খারাপ হচ্ছে। মধ্যপ্রাচ্যের দুই দেশ একে অপরকে তাক করে মিসাইল ছুঁড়েই চলেছে। মৃত্যু হচ্ছে বহু মানুষের। সেই সঙ্গে ভারত সহ বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্যের এই হল সংঘাতের প্রভাব যথেষ্ট পড়ছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি কবে ঠিক হবে ? সেই উত্তর জানা নেই কারোর। এহেন উত্তপ্তময় পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতে খাদ্য যোগানের ক্ষেত্রে কোনওরকম সমস্যা না হয় সেজন্য একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে সরকার।  জানা যাচ্ছে, যাঁদের একটি মাত্র সিলিন্ডার রয়েছে তাঁরা দ্বিতীয় সিলিন্ডারের জন্য আবেদন করলেও আপাতত তা মঞ্জুর করা হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।

বিজ্ঞপ্তি জারি তেল সংস্থাগুলির

ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে তেল সংস্থাগুলি। তেল সংস্থাগুলির তরফে বলা হয়েছে, আগামী কিছুদিন নতুন করে এলপিজি-র ডবল সিলিন্ডারের সংযোগ না দেওয়া হবে না। ডিস্ট্রিবিউটারদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। সমগ্র পরিস্থিতির ওপর সরকার কড়া নজর রাখছে বলে খবে। ইতিমধ্যেই নয়া দিল্লির তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে আপাতত তেলের সংকট হবে না কিন্তু যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখতে চাইছে কেন্দ্রীয় মন্ত্রক।

আরও পড়ুনঃ মার্চে টানা ৬ দিনের লম্বা ছুটি, কবে থেকে কবে? দেখুন নবান্নের হলিডে লিস্ট

সূত্রের খবর, অপরিশোধিত তেল বা এলএনজির তুলনায় এলপিজির উৎস সীমিত এবং এর মজুতও তুলনামূলকভাবে কম। সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দেশে প্রায় ৩০ দিন অর্থাৎ এক মাসের মতো এলপিজি মজুত রয়েছে। আগামী দিনে কী হবে এখন তা নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা তৈরী হয়েছে।

google button