শেষ বয়সের লাঠি, বাংলায় চালু হল ‘রাষ্ট্রীয় বয়শ্রী’ প্রকল্প, প্রবীণদের জন্য বড় উদ্যোগ

Published:

Rashtriya Vayoshri Yojana
Follow

সহেলি মিত্র, কলকাতা: বয়স্কদের দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিলেন বীরভূমের দুবরাজপুরের বিধায়ক। একটা সময়ের পর বয়সের ভারে বহু মানুষই নুইয়ে পড়েন। দুর্বল হয় মস্তিষ্ক থেকে শুরু করে শরীর। তবে আর চিন্তা নয়, কারণ বিধায়ক অনুপ কুমার সাহা কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এবং ‘আলিমকো’ (ALIMCO)-র যৌথ প্রচেষ্টায় দুবরাজপুর বিধানসভা এলাকার প্রায় ৪৭০০ জনেরও বেশি প্রবীণ নাগরিকের হাতে তুলে দেওয়া হচ্ছে হল উন্নতমানের সহায়ক সরঞ্জাম।

প্রবীণদের জন্য মানবিক উদ্যোগ বিধায়কের

গত শুক্রবার সকলকে চমকে দিয়ে দুবরাজপুর পথিকৃৎ ক্লাবের ময়দানে ‘রাষ্ট্রীয় বয়শ্রী’ প্রকল্পের (Rashtriya Vayoshri Yojana) অধীনে অত্যাধুনিক সহায়ক সরঞ্জাম বিতরণের একটি শিবির তৈরী করা হয়। সেখানেই বহু প্রবীণ মানুষের হাতে লাঠি থেকে শুরু করে নানা জিনিসপত্র তুলে দেওয়া হয়। এদিকে বিধায়কের এহেন উদ্যোগে খুশি সকলেই।

আরও পড়ুনঃ বাজেটের দিনই ধাক্কা, অনেকটাই বাড়ল LPG সিলিন্ডারের দাম! দেখুন নতুন রেট

কী কী জিনিস দেওয়া হয়?

নিশ্চয়ই ভাবছেন সকলকে কী কী দেওয়া হয়?  বীরভূমের দুবরাজপুর ব্লকের প্রায় ৪,৭০০ জনেরও বেশি প্রবীণ নাগরিক বর্তমানে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এদিন অনেকে পান শ্রবণ যন্ত্র, হুইলচেয়ার, ওয়াকার, স্পাইনাল সাপোর্ট, এবং শৌচকর্মের বিশেষ সরঞ্জাম-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।

জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ-সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now