হাওড়া ডিভিশনে ফের বাতিল বহু লোকাল, প্যাসেঞ্জার ট্রেন! তালিকা দিল পূর্ব রেল

Published:

Howrah Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ হাওড়া ডিভিশনের (Howrah Train Cancelled) যাত্রীদের জন্য রইল জরুরি খবর। ফের একবার সকলে চরম হয়রানির মুখোমুখি হতে চলেছেন। ট্রাফিক ব্লক চলবে, যে কারণে বহু ট্রেন বাতিক (Train) থেকে শুরু করে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আসলে হাওড়া ডিভিশনের কাটোয়া – আজিমগঞ্জ শাখায় চোরিগাছা ও আজিমগঞ্জ স্টেশনের মধ্যে সীমিত উচ্চতার সাবওয়ে ২৪৫ (কিমি ১৫১/০৬-০৮) ও ২৭১ (কিমি ১৭৩/২৪-২৬) সহ ব্রিজ নং ২৪৬ (কিমি ১৪৮/১৪-১৬)-এর কাজের জন্য আগামীকাল ২৮ এপ্রিল শনিবার ডাউন লাইনে সকাল ৯.৪৫ মিনিট থেকে বিকেল ১৭.১০ অবধি এবং আপ লাইনে ৯.৪৫ মিনিট থেকে বিকেল ১৬.০ পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে।

হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন

উল্লেখিত ট্রাফিক ব্লকের কারণে কাটোয়া থেকে – ৫৩০৫১, ৫৩০০৯, ৫৩০১১, ৫৩০১৫, ৫৩০১৭, আজিমগঞ্জ থেকে – ৫৩০১২, ৫৩০১৪, ৫৩০১৬, ৫৩০১৮ ট্রেন বাতিল থাকবে। এছাড়া কিছু ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শেষ এবং সংক্ষিপ্ত যাত্রা শুরু হবে। যেমন ৬৩০০৮ রামপুরহাট – কাটোয়া মেমু আজিমগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৬৩০০৭ কাটোয়া – রামপুরহাট মেমু আজিমগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং ট্রেন দুটির পরিষেবা উভয় অভিমুখে আজিমগঞ্জ ও কাটোয়ার মধ্যে বাতিল থাকবে।

Image

এর পাশাপাশি ১৩১৭৭ শিয়ালদহ – জঙ্গিপুর রোড এক্সপ্রেস কাটোয়াতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ১৩১৭৮ জঙ্গিপুর রোড – শিয়ালদহ এক্সপ্রেস কাটোয়া থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং ট্রেন দুটির পরিষেবা উভয় অভিমুখে জঙ্গিপুর রোড ও কাটোয়ার মধ্যে বাতিল থাকবে।

আরও পড়ুনঃ ভারতের সিনিয়র দলে প্রবেশের রাস্তা খুলে গেল বৈভব সূর্যবংশীর

অন্যদিকে আগামীকাল শনিবার ৫৩০৫৩ কাটোয়া – নিমতিতা প্যাসেঞ্জার ২ ঘণ্টার জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ কাটোয়া থেকে ১৩.০৫-এর পরিবর্তে বিকেল ১৫.০৫ মিনিটে ছাড়বে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রেল।

হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল থাকবে বহু লোকাল ট্রেন

এছাড়া হাওড়া ডিভিশনের হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়া স্টেশনে লিমিটেড লেভেল ক্রসিং গেট নং ০৩ (কিমি ১৬/১-৩)-তে সীমিত উচ্চতার সাবওয়ের কাজের পরিপ্রেক্ষিতে আপ এবং ডাউন লাইনে আগামীকাল রাত ২২.৪০ থেকে পরের দিন ২৯ মার্চ ভোর ৩.৫৫ অবধি ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যে কারণে বহু ট্রেনগুলি নিয়ন্ত্রিত হবে। চলুন জেনে নেওয়া যাক।

Image

আপ হাওড়া-ব্যান্ডেল শাখায় ৩৭২৮৩, ৩৭২৮৫, ৩৭২৮৭, ৩৭২৮৯, ৩৭২৯১, হাওড়া-তারকেশ্বর শাখায় ৩৭৩৩৭, ৩৭৩৪১, ৩৭৩৫৩ হাওড়া-ধানবাদ শাখায় ৩৭৩৫৫, ডাউনে ব্যান্ডেল-হাওড়া শাখায় ৩৭২৮৬, ৩৭২৮৮, ৩৭২৯০, তারকেশ্বর-হাওড়া শাখায় ৩৭৩৩৮, ৩৭৩৪২, গোঘাট-হাওড়া শাখায় ৩৭৩৫২, বর্ধমান-হাওড়া শাখায় ৩৭২৮৪ লোকাল ট্রেন বাতিল থাকবে।

google button