কলকাতা থেকে ঋষিকেশ সরাসরি ট্রেন ঘোষণা পূর্ব রেলের, দেখুন রুট ও সময়সূচি

Published:

Kolkata-Rishikesh Train

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো (Kolkata Rishikesh Train)। আপনিও কি এই গরম থেকে রেহাই পেতে উত্তরাখণ্ডের পাহাড়ে ছুটি কাটাতে যেতে চান? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। পূর্ব রেলের তরফে এমন একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যার দরুণ আপনি সহজেই উত্তরাখণ্ড রাজ্যে পৌঁছে যেতে সক্ষম হবেন। আসলে আসন্ন গ্রীষ্মকালীন মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, যোগ নগরী ঋষিকেশ – কলকাতা – যোগ নগরী ঋষিকেশ স্পেশাল ট্রেন চালাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

কলকাতা থেকে ঋষিকেশের ট্রেন ঘোষণা রেলের

যে হারে গরম পড়ছে তাতে করে কমবেশি সকলেরই মন একটু পাহাড় পাহাড় করছে। সেখানে দাঁড়িয়ে পূর্ব রেলের তরফে উত্তরাখণ্ডের ঋষিকেশের মতো জায়গায় ট্রেন দেওয়া বিশাল বড় ব্যাপার। আপনি ঋষিকেশ অবধি ট্রেনে গেলেন। এরপর সেখান থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে কিংবা বাস নিয়ে অনায়াসেই রাজ্যের নানা জায়গায় পৌঁছে যেতে সক্ষম হবেন। যাইহোক, চলুন ট্রেনটির সংক্ষিপ্ত সময়সূচী, স্টপেজ, চলাচলের দিন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ট্রেনের সময়সূচি

প্রথমেই আসা যাক ট্রেনটির সময়সূচী সম্পর্কে। রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটি প্রতি শুক্রবার যোগ নগরী ঋষিকেশ থেকে রাত ২২:২০ মিনিটে ছাড়বে। এরপর সেটি গয়া জংশন, আসানসোল জংশন, ব্যান্ডেল জংশন, নৈহাটি জংশন হয়ে কলকাতা স্টেশনে রবিবার সকাল ৮টা নাগাদ ঢুকবে। এরপর ফিরতি পথে ট্রেনটি একই দিনে দুপুর ১৩:৫৫ নাগাদ কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সোমবার রাত ২৩:৩০ নাগাদ ঋষিকেশ স্টেশনে ঢুকবে।

উপরোক্ত স্পেশাল ট্রেনটি যাত্রাপথে উভয় অভিমুখে হরিদ্বার জংশন, মোরাদাবাদ, বোরেলি জংশন, শাহজাহানপুর, আলমনগর, উত্তরোটিয়া জংশন, রায়বেরেলি জংশন, মা বেলহা দেবী ধাম প্রতাপগড় জংশন, বারাণসী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, ভভুয়া রোড, সাসারাম, ডেহরি অন সোন, অনুগ্ৰহ নারায়ণ রোড, কোডার্মা, পারশনাথ, নেতাজী সুভাষ চন্দ্র বোস জংশন গোমো, ধানবাদ জংশন ও দুর্গাপুর স্টেশনেও থামবে বলে খবর।

কবে থেকে চলবে স্পেশাল ট্রেন?

যোগ নগরী ঋষিকেশ থেকে ট্রেন নম্বর ০৪৩১২ – ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ১ মে, ৮ মে, ১৫ মে, ২২ মে, ২৯ মে, ৫ জুন, ১২ জুন, ১৯ জুন, ২৬ জুন, ৩ জুলাই ও ১০ জুলাই। অপরদিকে কলকাতা থেকে ট্রেন নম্বর ০৪৩১১ – ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৩ মে, ১০ মে, ১৭ মে, ২৪ মে, ৩১ মে, ৭ জুন, ১৪ জুন, ২১ জুন, ২৮ জুন, ০৫ জুলাই ও ১২ জুলাই চলবে।

 

 

google button