উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, একগুচ্ছ হোলি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, দেখুন সময়সূচি

Published:

Holi Special Train North Bengal
Follow

সহেলি মিত্র, কলকাতা: আর কয়েকদিন পরেই রয়েছে দোল উৎসব অর্থাৎ রঙের উৎসব। আর এই বিশেষ সময়ে আপনিও কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে উত্তরবঙ্গে যাবেন বলে ভাবছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। আসলে সাধারণ মানুষের সুবিধার্থে একগুচ্ছ ট্রেনের ঘোষণা করল রেল, যেগুলি উত্তরবঙ্গে যাবে। একসঙ্গে ৪ জোড়া হোলি স্পেশাল ট্রেন (Holi Special Train) চালানোর ঘোষণা করেছে রেল। চলুন বিশদে জেনে নেবেন।

উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছুটবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

১) কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন- রেল জানিয়েছে হোলি উৎসব উপলক্ষে যাত্রীদের ভিড় সামাল দিতে কলকাতা ও নিউ জলপাইগুড়ির মধ্যে স্পেশাল ট্রেন চালানো হবে। ০৩১২৯/০৩১৩০ শনিবার রাত ২৩:৪০ মিনিট নাগাদ কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন রবিবার সকাল ১০:৪৫ নাগাদ এনজেপি স্টেশনে থামবে। এরপর ফিরতি পথে ট্রেনটি এনজেপি থেকে দুপুর ১২:৪৫ মিনিটে ছেড়ে সোমবার কলকাতা স্টেশনে ঢুকবে রাত ০০:৪০ নাগাদ। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটি কলকাতা থেকে ২৮ ফেব্রুয়ারি এবং এনজেপি থেকে ১ মার্চ ছাড়বে। উভয়মুখে নৈহাটি, নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ, জঙ্গীপুর রোড, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনেও থামবে।

২) কলকাতা থেকে ও ডিব্রুগড়ের জন্য ট্রেন- ট্রেন নম্বর ০৫৯৩২/০৫৯৩১ ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। প্রতি শনিবার যেমন ২১ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি ও ৭ মার্চ বিকেল ১৭:০০ মিনিট নাগাদ ডিব্রুগড় থেকে ট্রেনটি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে, পৌঁছাবে সোমবার ০০:৩০ মিনিট নাগাদ। এরপর ফিরতি পথে কলকাতা থেকে প্রতি সোমবার ট্রেনটি রাত ২:৩০ মিনিট নাগাদ ছেড়ে যাবে এবং ডিব্রুগড় পৌঁছাবে মঙ্গলবার ভোর ৬:৩০ মিনিট নাগাদ। পথিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন যেমন নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, আজিমগঞ্জ, ব্যান্ডেলে দাঁড়াবে ট্রেনটি।

আরও পড়ুনঃ ফের মুড সুইং শীতের, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঠান্ডার আমেজ, আজকের আবহাওয়া

৩) এসএমভিটি বেঙ্গালুরু-মালদা টাউন-এসএমভিটি বেঙ্গালুরু ট্রেন- রেল হোলি উৎসবকে কেন্দ্র করে আগামী ২২ ফেব্রুয়ারি। ১,৮ মার্চ বেঙ্গালুরু এবং ২৫ ফেব্রুয়ারি, ৪ মার্চ এবং ১১ মার্চ মালদা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চালাবে রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ০৬৫৬৫/০৬৫৬৬ চলবে। যাত্রাকালে ট্রেনগুলি উভয়মুখে দাঁড়াবে বিজয়ওয়াড়া জংশন, খড়গপুর, ডানকুনি, বর্ধমান, বোলপুরের মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি, অনেকটাই দাম কমল সোনা, রুপোর! দেখুন আজকের রেট

৪) মালদা টাউন-উধনা-মালদা টাউন স্পেশাল ট্রেন- ভিড় সামাল দিতে রেল ০৩৪১৭/০৩৪১৮ মালদা টাউন থেকে ২৮ ফেব্রুয়ারি, ৭,১৪, ২১ মার্চ অর্থাৎ প্রতি শনিবার চলবে। অপরদিকে উধনা থেকে ২,৯,১৬ এবং ২৩ মার্চ মালদার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি চলবে। যাত্রাকালে ট্রেনটি উভয়মুখে সাহিবগিঞ্জ জংশন, ভাগলপুর, জামালপুর জংশন, সাতনার মতো গুরুত্বপূর্ণ কিছু স্টেশনে স্টপেজ দেবে।

 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now