কলকাতায় লাফিয়ে বাড়ছে ডিমের দাম! এখন এক পিস কিনতে গেলে কত লাগবে?

Published:

Egg Price Hike In Kolkata

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে সাম্প্রতিক সময় কমছিল ডিমের দাম। দেশজুড়ে প্রতি পিস 4 থেকে 5 টাকাতেও বিক্রি হয়েছে ডিম। তবে এবার সেই দাম বাড়ছে (Egg Price Hike)। বিশেষ করে শহর কলকাতায় ডিমের দাম বাড়ন্ত। কাজেই এবার থেকে ডিম কিনতে হলে অতিরিক্ত খরচ গুনতেই হবে আমজনতাকে। কিন্তু ঠিক কতটা বাড়ছে ডিমের দাম? বর্তমানেই বা কত টাকায় পাওয়া যাবে এই খাদ্য পণ্যটি?

কতটা বাড়ল ডিমের দাম?

ইরান যুদ্ধের পরিস্থিতির মধ্যেও ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটি বলছে, শহর কলকাতায় আজ অর্থাৎ মঙ্গলবার ডিমের পাইকারি দাম 5 টাকা 10 পয়সা প্রতি পিস। সেক্ষেত্রে এক ট্রে ডিমের দাম হচ্ছে 153 টাকার কাছাকাছি। যেখানে কিছুদিন আগেই পাইকারি বাজারে ডিমের দাম ছিল 4 টাকা 70 পয়সা পিস প্রতি। এক ট্রের দাম 141 টাকা। সেক্ষেত্রে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম 12 টাকা পর্যন্ত বেড়েছে।

খুচরো ডিমের দাম বাড়ল অনেকটাই!

সাধারণত কলকাতার পাইকারি ডিমের বাজারে মূল্য বৃদ্ধির কারণে এবার তার প্রভাব করছে খুচরো বাজারেও। আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে খুচরো ডিমের দাম 6 টাকা প্রতি পিস। একজোড়া কিনতে হলে দাম পড়ছে 12 টাকা। তবে যদি কেউ এক ট্রে ডিম কেনেন সেক্ষেত্রে লেগে যাচ্ছে 170 টাকার কাছাকাছি।

অবশ্যই পড়ুন: ঘরের মাঠ ইডেনেই সুবিধা পাচ্ছে না KKR! ডুবতে হবে SRH ম্যাচেও?

ডিমের দাম কি আরও বাড়বে?

এতদিন ভারত থেকে প্রতিদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 1 কোটি বা তারও বেশি ডিম রপ্তানি হতো। তবে সম্প্রতি ইরান যুদ্ধের কারণে নিরাপত্তা জনিত উদ্বেগ এবং পরিবহনে সমস্যা দেখা দেওয়ায় ধাক্কা খেয়েছিল ভারতের ডিম রপ্তানি। এক কথায়, ভারতের ডিম অন্যান্য দেশগুলিতে পাঠানো যাচ্ছিল না বলেই এদেশে ডিমের দাম লাফিয়ে কম ছিল। তবে এবার সেই দাম ফের পুরনো জায়গায় ফিরছে। তবে আগামী দিনে ডিমের দাম আরও বাড়বে কিনা বাড়লে কতটা বাড়তে পারে তা নিয়ে আপাতত কোনও স্পষ্ট তথ্য নেই।

google button