রেলে চাকরি পেয়েছে ছেলে, বিডিও অফিসে গিয়ে বাংলার আবাসের টাকা ফেরত দিলেন বাবা

Published:

Banglar Bari
Follow

সহেলি মিত্র, কলকাতা: নজির গড়লেন এক ব্যক্তি। ছেলে সরকারি চাকরি পেতেই সরকারি বাড়ি প্রকল্পের টাকা ফেরত দিলেন এক বাবা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সুপারহিট স্কিম ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পের টাকার জন্য আবেদন করেছিলেন পূর্ব মেদিনীপুরের সুনীল মন্ডল। আর আবেদন মতো ছেলের নামে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছিল। বাড়ির তৈরির কাজে হাত দেবেন বলেও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু এবার সব ওলটপালট হয়ে গেল। কারণ ছেলে সরকারি চাকরি পেয়েছে। যে কারণে বাবা ছুটলেন স্থানীয় বিডিও অফিসে এবং সরকারি বাড়ি প্রকল্পের টাকা ফেরত দিলেন

ছেলে রেলের চাকরি পেতেই সরকারি প্রকল্পের টাকা ফেরত দিলেন বাবা

রিপোর্ট অনুযায়ী, ঘটনাকে কেন্দ্র করে বেশ শোরগোল পড়ে গিয়েছে নন্দিগ্রামের ২ নম্বর ব্লক অন্তর্গত ঘোলপুকুরিয়া এলাকা তথা গোটা বাংলায়। বাবা সুনীল মন্ডল ভাবলেন, ছেলে যেহেতু ভালো সরকারি চাকরি পেয়েছে, তাও সরকারের টাকা সরকারকেই ফেরত দিয়ে দেওয়া উচিৎ। বিডিওকে বাবা জানান, ছেলে রেলে চাকরি পেয়েছে। সেজন্য তাঁর আর সেই বাড়ি তৈরির জন্য টাকার প্রয়োজন হবে না। ছেলে ধীরেসুস্থে বাড়ি বানিয়ে নিতে পারবে। ওই ব্যক্তির নাম সুশীল মন্ডল। এভাবে বাড়ির তৈরির প্রকল্পের টাকা যে কেউ ফেরত দিলেন তা সততার অন্যতম নজির বলে জানালেন জয়েন্ট বিডিও গোপীনাথ সোরেন।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে শীত বিদায়ের আগেই সাগরে নিম্নচাপ, বৃষ্টি হবে? আজকের আবহাওয়া

বাংলায় নজিরবিহীন ঘটনা

তিনি বলেন, এটা তো একটা দারুণ দৃষ্টান্ত। সুশীল মণ্ডলের ছেলের নাম সুব্রত মণ্ডল। তাঁর নামেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ক্রেডিট হয়েছিল। কিন্তু ছেলের যেহেতু রেলে সরকারি চাকরি হয়েছে, তাই আর বাড়ি তৈরির জন্য টাকার দরকার নেই। সেজন্য তিনি সরকারের টাকা সরকারকে ফেরত দিলেন। এহেন ঘটনা সমগ্র বাংলায় একপ্রকার নজিরবিহীন।

আরও পড়ুনঃ আপনার এলাকায় কোথায় বসেছে স্বনির্ভর বাংলা ক্যাম্প? যুবসাথীর ১৫০০ পেতে হলে দেখে নিন

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের গ্রামীন এলাকায় বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন ৮৯,১৯৪ জন উপভোক্তা। কারণ ওই সংখ্যক উপভোক্তার নাম আগেই জেলা প্রশাসন অনুমোদন করেছিল। সেজন্য দ্রুত ৬০,০০০ টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now