শুরু হল যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া, লম্বা লাইন স্বনির্ভর বাংলা ক্যাম্পগুলিতে

Published:

Banglar Yuva Sathi Apply Process
Follow

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে এসে গেল সেই দিন যেটার জন্য দীর্ঘ অপেক্ষা করছিল বাংলার যুব সমাজ। ২৬-এর বিধানসভা ভোটের আগে আজ রবিবার থেকে শুরু হল যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া (Banglar Yuva Sathi Apply Process)। আজ সকাল থেকেই বিভিন্ন স্বনির্ভর বাংলা ক্যাম্পে যুবক যুবতীর ভিড় চোখে পড়ার মতো। ছুটির দিন সকাল থেকেই বেশ গরম আবহাওয়া। সূর্য মাথার ওপর দাপট দেখাচ্ছে। তবে তাতে কী, এই পরিস্থিতিতেও যুবক যুবতীদের ভিড় উপচে পড়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

শুরু হল যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া স্বনির্ভর বাংলা ক্যাম্পে

পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে তাদের নতুন প্রকল্প ‘বাংলার যুবসাথী’ ১ এপ্রিল থেকে চালু হবে। এই প্রকল্পটি আগে আগস্টে চালু হওয়ার কথা ছিল। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সেই মতো আজ সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সকলের লাইন দেখা যাচ্ছে। বিভিন্ন ক্যাম্পে কড়া নিরাপত্তা বজায় রয়েছে। বিষয়টির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন।

২৯৪টি বিধানসভা এলাকায় ক্যাম্প বসেছে। প্রতেকটি ক্যাম্পে চারটে দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন।  গতকাল শনিবার নবান্ন থেকে সমস্ত জেলাশাসক দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

যুবসাথী প্রকল্পের জন্য যোগ্যতা কী?

২০২৬ সালের অন্তর্বর্তী বাজেটে , পশ্চিমবঙ্গ সরকার ‘বাংলার যুব সাথী’ প্রকল্প ঘোষণা করেছে, যার মাধ্যমে ২১-৪০ বছর বয়সী মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও, আর্থিক সহায়তার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তবে, যারা ইতিমধ্যেই বৃত্তি যেমন ঐক্যশ্রী, মেধাশ্রী, ‘শিক্ষাশ্রী’ এবং স্বামী বিবেকানন্দ মেধা-সহ-বৃত্তির মতো স্মার্ট কার্ড প্রকল্প ব্যতীত অন্যান্য রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন, তারা ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের জন্য যোগ্য হবেন না।

আরও পড়ুনঃ কতদিন মিলবে যুবসাথী, বেকার ভাতা? বিজ্ঞপ্তি নবান্নর

‘বাংলার যুবসাথী’ প্রকল্পের জন্য আবেদনপত্র ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা নির্বাচনী এলাকা ভিত্তিক শিবিরে বিতরণ এবং গ্রহণ করা হবে। এছাড়াও, নমুনা আবেদনপত্রগুলি wbsportsandyouth.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।

কী কী নথি লাগবে?

১৫০০ টাকা পেতে আবেদনকারীকে ব্যাংকের পাসবই, পরিচয়পত্র, দশম শ্রেণীর সার্টিফিকেট এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সহ বিভিন্ন নথির ফটোকপি জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now