৩৫ বছরের প্রতীক্ষার অবসান, কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশন চালু করল রেল, কোন কোন ট্রেন থামবে?

Published:

Bankura Katjuridanga Halt Station
Follow

সহেলি মিত্র, কলকাতা: বাংলা সহ সমগ্র দেশের রেল যাত্রীদের ট্রেন যাত্রা মসৃণ করতে একের পর এক কাজ করেই চলেছে রেল। প্রিমিয়াম ক্যাটাগরি থেকে শুরু করে আরও অন্যান্য ধরণের ট্রেন চালু করেছে রেল। আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে খবর। তবে বাংলার কিছু যাত্রীর জন্য দারুণ কাজ করল রেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হল এমন একটি হল্ট স্টেশন যার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন সকলে। এবারও যার ব্যতিক্রম ঘটল না। আসলে ৩৫ বছরের দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চালু হলো বাঁকুড়ার কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশন (Bankura Katjuridanga Halt Station)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

অবশেষে চালু হল কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশন

জানা গিয়েছে, গতকাল সোমবার এই স্টেশনটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়। এই উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার, বিধায়ক নিলাদ্রী শেখর দানা, ডিআরএম আদ্রা আরও অনেকে। এই স্টেশনটিতে ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য দীর্ঘ দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। অবশেষে সকলের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে চালু হল বাঁকুড়ার এই হল্ট স্টেশনটি। অর্থাৎ এখন থেকে কাটজুড়িডাঙ্গা হল্ট স্টেশনেও ট্রেন থামবে। খুশি এলাকাবাসী।

আরও পড়ুনঃ দোলে উত্তরবঙ্গ যাওয়া আরো সহজ, কলকাতা-এনজেপি বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

কতগুলি ট্রেন থামবে স্টেশনে?

এসিন অনুষ্ঠান চলাকালীন মেদিনীপুর–আদ্রা মেমু ট্রেনকে সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান প্রধান অতিথিরা। ডিআরএম বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। মানুষ খুশি।’ রেল সূত্রে খবর, মোট ৫ জোড়া মেমু ট্রেন ওই হল্ট স্টেশনে থামবে। সেগুলি হলো বিষ্ণুপুর–আদ্রা, বিষ্ণুপুর–ধানবাদ, মেদিনীপুর–আদ্রা, গড়বেতা–আদ্রা ও খড়্গপুর–আদ্রা মেমু।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের হেঁশেলে বিরাট স্বস্তি, দাম কমছে রান্নার তেলের, কতটা?

অপরদিকে কেশরা কাটজুড়িডাঙা রেল স্টেশন উন্নয়ন কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় পাল, সদস্য কার্তিক মাল স্টেশন প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন। তাঁরা বলেন, ‘এখানে রেল স্টেশনের দাবিতে দলমত নির্বিশেষে আন্দোলন করেছিলাম। তা আজ সফল হলো। এই হল্ট স্টেশনের ফলে এলাকার আপামর জনগণের সুবিধা হবে। এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও গতি পাবে।’