প্রীতি পোদ্দার, কলকাতা: সপ্তাহান্তে ফের লোকাল ট্রেন বাতিল (Local Trains Cancelled)। শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) এইরূপ ভোগান্তির আশঙ্কায় মাথায় হাত পড়ল যাত্রীদের। পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, পাওয়ার ব্লকের কাজ করা হবে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায়। আসলে বালিগঞ্জে পুরোনো ফুট ওভারব্রিজ ভেঙ্গে ফেলার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন হচ্ছে। তাই সেই কাজ করতে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। পাশাপাশি ট্রেনের যাত্রার পরিবর্তনও করা হয়েছে। প্রকাশ্যে এসেছে সেই তালিকা।
দক্ষিণ শাখায় বাতিল একাধিক ট্রেন
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আজ ১১ এপ্রিল, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে আগামীকাল অর্থাৎ ১২ এপ্রিল, রবিবার, সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত ৮ ঘন্টার জন্য পাওয়ার এবং ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। তাই সেই সময়ে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হবে। শনিবার রাতে শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর ৩৪৭৫২ ডাউন, ৩৪৭৫৪ ডাউন, ৩৪৭৫৫ আপ, ৩৪৭৫৭ আপ। শিয়ালদহ-ক্যানিং-এ ৩৪৫৫৪ ডাউন/৩৪৫৫৫ আপ বন্ধ থাকবে। পাশাপাশি শিয়ালদহ-ডায়মন্ড হারবার: ৩৪৮৫৮ ডাউন, ৩৪৮৬০ ডাউন, ৩৪৮৫৭ আপ, ৩৪৮৫৯ আপ এবং শিয়ালদহ-কোমাগাতা মারু বজবজ লাইনের ৩৪১৬২ ডাউন ৩৪১৬১ আপ বন্ধ থাকবে। এছাড়াও শিয়ালদহ-সোনারপুরের ৩৪৪৩৬ ডাউন বন্ধ থাকবে।
রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে?
রেলের সূচি অনুযায়ী, রবিবারও একাধিক জায়গায় ট্রেন বাতিল করা হবে। শিয়ালদহ-সোনারপুর লাইনে ৩৪৪১২ ডাউন ও ৩৪৪১১ আপ। শিয়ালদহ-বারুইপুর লাইনে ৩৪৬১২ ডাউন, ৩৪৬১৪ ডাউন ও ৩৪৬১১ আপ, ৩৪৬১৩ আপ। শিয়ালদহ-কোমাগাতা মারু বজবজ লাইনে ৩৪১১৬ ডাউন ও ৩৪১১৫ আপ। এবং শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লাইনে ৩৪৭১৮ ডাউন ও ৩৪৭১৭ আপ বন্ধ রাখা হচ্ছে। ট্রেন বাতিলের পাশাপাশি শনিবার এবং রবিবার ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হচ্ছে। তালিকা অনুযায়ী ৩৪৭৫৩ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল, ৩৪৫৫৩ আপ ও ৩৪৫৫৭ আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল এবং ৩৪৮৫৫ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল সংক্ষিপ্ত করা হয়েছে।
শনি রবিতে ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা রুট তালিকা
পূর্ব রেল জানিয়েছে সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ৩৪৫৫০ ডাউন ও ৩৪৫৫২ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল এবং ৩৪৮৫৬ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। ৩৪১৫৯ আপ ও ৩৪১৬৩ আপ কোমাগাতা মারু বজবজ-শিয়ালদহ লোকাল নিউ আলিপুর (কলকাতা)-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। পাশাপাশি ৩৪১৬৪ ডাউন শিয়ালদহ-কোমাগাতা মারু বজবজ লোকাল নিউ আলিপুর (কলকাতা) থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। আগামীকাল, রবিবারও অনেক ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হতে চলেছে। ৩৪৫১১, ৩৪৫১৩ ও ৩৪৫১৫ আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল, ৩৪৭১১, ৩৪৭১৩ ও ৩৪৭১৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল, এবং ৩৪৮১১, ৩৪৮১৩ ও ৩৪৮১৫ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
আরও পড়ুন: মেগা পাওয়ার ব্লকে শিয়ালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন, তালিকা দিল পূর্ব রেল
এছাড়াও ৩৪৫১২ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল, ৩৪৭১২ ডাউন, ৩৪৭১৪ ডাউন ও ৩৪৭১৬ ডাউন শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৮১২ ডাউন, ৩৪৮১৪ ডাউন ও ৩৪৮১৬ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে আগামীকাল। পাশাপাশি ৩৪১১২ ডাউন ও ৩৪১১৪ ডাউন শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল নিউ আলিপুর (কলকাতা) থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং ৩৪১১১ আপ কোমাগাতা মারু বজবজ-শিয়ালদা লোকাল নিউ আলিপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। তাই কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে ভালো করে তালিকা চেক করে নিন।












