DGP নিয়োগে নতুন জটিলতা! এবার ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে UPSC

Published:

DGP State Appointment

প্রীতি পোদ্দার, কলকাতা: নিবার্চনের মুখে একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার রাজ্য পুলিশের ডিজিপি নিয়োগ (DGP State Appointment) নিয়ে ফের তৈরি হয়েছে নতুন করে জটিলতা। সম্প্রতি পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগকে কেন্দ্র করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল নির্দেশ অনুযায়ী ডেডলাইনের মধ্যে নবান্নের তরফে নামের তালিকা পাঠানো হলেও এবার ডিজি নিয়োগকে কেন্দ্র করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করল দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল UPSC।

দিল্লি হাইকোর্টের দ্বারস্থ UPSC!

রিপোর্ট মোতাবেক, পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগকে কেন্দ্র করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল অর্থাৎ ক্যাট নির্দেশ দিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারকে ২৩ জানুয়ারির মধ্যে UPSC-তে ডিজিপি পদে এমপ্যানেলমেন্টের প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। এবং UPSC-কে ২৮ জানুয়ারির মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক ডেকে প্যানেল প্রস্তুত করে ২৯ জানুয়ারির মধ্যে রাজ্যকে পাঠাতে হবে। এই অবস্থায় গত ২১ জানুয়ারি নবান্ন থেকে আটজন আইপিএস আধিকারিকের নামের একটি তালিকা UPSC-র কাছে পাঠিয়েছে। এদিকে তালিকা পাওয়ার পরই ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় UPSC।

নবান্নের তালিকায় রয়েছে রাজীব কুমারের নাম

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের কর্মজীবনের মেয়াদ শেষ হতে চলেছে। এখনও পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা এখনো হয়নি। এই ধোঁয়াশার মধ্যেই রাজ্যের পরবর্তী স্থায়ী ডিজি পদের জন্য নবান্ন যে তালিকা পাঠিয়েছে, তাতে রাজীব কুমারের নাম থাকা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। আসলে গত ২ বছর ধরে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির পদে রয়েছেন রাজীব কুমার। এর আগে এখনও পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানো হয়নি। এমন অবস্থায় তালিকায় নাম রাখা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই DA বৃদ্ধির ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ সরকার, কতটা?

প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, অবসরের মুখে কোনও আধিকারিককে, মেয়াদ বাড়ানোর পূর্বানুমোদন ছাড়া ডিজিপি পদে নিয়োগ করা প্রচলিত নিয়মের পরিপন্থী। তার মাঝে UPSC-র দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হওয়া নিয়ে তৈরি হয়েছে আরও এক বিতর্ক। এসবের মাঝে এখন নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকে। শেষ মুহূর্তে রাজীব কুমারের মেয়াদ বাড়ানো হবে, নাকি তালিকাভুক্ত বাকি সাতজনের মধ্যে নতুন ডিজিপি নিয়োগ করা হবে তাই নিয়ে প্রশাসনের অন্দরে জোর জল্পনা চলছে।

google button