মিলবে সিট, হাওড়া-দীঘা নতুন ট্রেন চালু করল রেল, দেখুন ভাড়া ও সময়সূচি

Published:

Howrah-Digha Summer Specia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেবারে মধ্য গগনে সূর্য। গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। গা ঘামানো গরম থেকে কিছুটা স্বস্তি পেতে প্রত্যেক বছরই দীঘা ছোটেন বাঙালিরা। কিন্ত দীঘার দূরত্ব খুব একটা বেশি না হলেও যাতায়াতের পথে ভিড়ের কথা চিন্তা করে পিছিয়ে আসেন অনেকেই। এবার সেই সব দিক মাথায় রেখেই পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করল রেল (Howrah-Digha Summer Special Train)। আজ অর্থাৎ সোমবার থেকেই হাওড়া থেকে দীঘাগামী দুটি সামার স্পেশাল ট্রেন চালু করে দিল দক্ষিণ-পূর্ব রেল।

হাওড়া থেকে দিঘা সামার স্পেশাল ট্রেন

গত শনিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, 08003 এবং 08004 Memu ট্রেন দুটি হাওড়া থেকে দীঘার মধ্যে যাতায়াত করবে। মূলত গরমের সময় দীঘা প্রিয় পর্যটকদের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেন চালু করা হয়েছে। রেল সূত্রে যা খবর, 6 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত অর্থাৎ 25 দিন চালানো হবে এই ট্রেন দুটি। রেল সূত্রে খবর, এই ট্রেন দুটিতে সিট নিয়ে আরামে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।

বলাই বাহুল্য, এই সামার স্পেশাল ট্রেন আজ থেকে প্রতিদিন সকাল 9 টা বেজে 25 মিনিটে হাওড়া থেকে ছেড়ে কিছু ঘণ্টার মধ্যেই দীঘায় পৌঁছবে। এরপর বিকেল 3টের সময় আবার দীঘা স্টেশন থেকে রওনা দিয়ে হাওড়ায় পৌঁছবে, বিশেষ সামার স্পেশাল ট্রেন। অনেকেই মনে করছেন, গরমের সময় বিশেষ দুই দীঘা সামার স্পেশাল ট্রেন চালু হওয়ায়, এবার হাওড়া থেকে দীঘা সমুদ্র সৈকত যাওয়ার পথ অনেকটাই সুগম হবে। একই সাথে অন্যান্য ট্রেনগুলিতে যাত্রীদের ভিড়ও কিছুটা কমানো যাবে বলেই আশা করা হচ্ছে।

ভাড়া কত?

দক্ষিণ পূর্ব রেলের তরফে হাওড়া থেকে দীঘা পর্যন্ত যে দুটি সামার স্পেশাল ট্রেন চালু করা হয়েছে সেই ট্রেনের ভাড়া নিয়ে চিন্তিত অনেকেই। অনেকেই মনে করছেন স্পেশাল ট্রেন হওয়ার কারণে ভাড়া অনেকটাই বেশি হতে পারে। যদিও রেল সূত্রে খবর, হাওড়া থেকে দীঘা পর্যন্ত সাধারণ বা লোকাল Memu ট্রেনের যা ভাড়া সেই ভাড়াই এই দুই স্পেশাল ট্রেন এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কাজেই দুই স্পেশাল ট্রেনে চড়তে হলে হাওড়া থেকে দীঘা পর্যন্ত 80 থেকে 85 বা 90 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হতে পারে।

অবশ্যই পড়ুন: বড় ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন মহম্মদ রশিদ, ইস্টবেঙ্গলে ফিরছেন আরেক প্লেয়ার

প্রসঙ্গত, হাওড়া থেকে দীঘা সামার স্পেশাল ট্রেন চালু করার পাশাপাশি আজ অর্থাৎ সোমবার থেকেই হাওড়া থেকে হলদিয়া এবং হলদিয়া থেকে হাওড়া যাতায়াত করবে 08001 এবং 08002 ট্রেন দুটি। এই দুই জোড়া ট্রেনের দৌলতে পর্যটক থেকে শুরু করে আখেরে সুবিধা হবে শ্রমিক শ্রেণীর মানুষজনের। এদিকে সামার স্পেশাল ট্রেন চালু করায় রেলওয়েকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ কুমার ঘড়া। তাঁর দাবি, বহুদিন ধরে এই রুটে স্পেশাল ট্রেন চালানোর দাবি জানাচ্ছিলেন তাঁরা। অবশেষে সেই দাবি মেনে নেওয়ায় খুশি সকলেই।

google button