সহেলি মিত্র, কলকাতা: রেলযাত্রীদের পোয়া বারো। গ্রীষ্মের মরসুমে ভ্যাপসা গরম থেকে বাঁচতে আপনিও কি হিমাচল প্রদেশ কিংবা উত্তরাখণ্ড সহ নানা হিলস্টেশনে যেতে ইচ্ছুক? অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য সুখবর রয়েছে পূর্ব রেলের তরফে। আসন্ন গ্রীষ্মকালীন মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া থেকে দিল্লি (Howrah-New Delhi Train) অবধি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। রেলের তরফে এমন এক জায়গার উদ্দেশ্যে ট্রেন দেওয়া হয়েছে যেখান থেকে আপনি সহজেই উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারবেন। সব থেকে বড় কথা এপ্রিল, মে, জুন এবং জুলাই মাস অর্থাৎ টানা চার মাস চলবে এ বিশেষ ট্রেনটি। চলুন আরো বিশদে জেনে নেওয়া যাক।
গ্রীষ্মকালীন ট্রেনের ঘোষণা রেলের
পূর্ব রেলের তরফে ইতিমধ্যে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়াদিল্লি-হাওড়া-নয়াদিল্লি রুটে ০৪০৫২/০৪০৫১ বিশেষ ট্রেন চালানো হবে। আজকের এই আর্টিকেলে জানানো হবে কবে কখন এবং ঠিক কোন কোন স্টপেজে ট্রেনটি দাঁড়াবে সে বিষয়ে। ট্রেন নম্বর ০৪০৫২ নয়াদিল্লি-হাওড়া প্রতি শুক্রবার ছেড়ে যাবে এবং পরের দিন অর্থাৎ শনিবার হাওড়া স্টেশনে ঢুকবে। অন্যদিকে ফিরতি পথে ট্রেন নম্বর ০৪০৫১ হাওড়া-নয়াদিল্লি সোমবার ছেড়ে যাবে এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার নয়াদিল্লি স্টেশনে ঢুকবে। যাত্রাপথে উভয় পথেই ট্রেনটি পাটনা জংশন, জসিডি, আসানসোল জং, বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে।
আরও পড়ুনঃ মুড বদল আবহাওয়ার, বিকেলেই কলকাতা সহ ৬ দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি, মিনি কালবৈশাখী
কবে থেকে চলবে?
আরও ভালোভাবে বললে, উপরোক্ত স্পেশাল ট্রেনগুলি গাজিয়াবাদ, আলিগড় জং, টুন্ডলা জং, গোবিন্দপুরী, প্রয়াগরাজ জং, মির্জাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জং, বক্সার, আরা, বক্সারিয়ারপুর জং, কিউল, ঝাঝা, মধুপুর জং, চিত্তরঞ্জন, দুর্গাপুর এবং বাণ্ডেল স্টেশনেও থামবে। ০৪০৫২ নয়াদিল্লি থেকে ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ১ মে, ০৮ মে, ১৫ মে, ২২ মে, ৫ জুন, ১২ জুন, ১৯ জুন, ২৬ জুন , ৩ জুলাই এবং ১০ জুলাই অর্থাৎ ১২টি ট্রিপ চলবে।

এছাড়াও হাওড়া থেকে ০৪০৫১ ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল , ৩ মে,১০ মে , ১৭ মে, ২৪ মে, ০৭ জুন, ১৪ জুন, ২১ জুন, ২৮ জুন, ৫ জুলাই এবং ১২ জুলাই অর্থাৎ ১২টি ট্রিপ মারবে। ট্রেনটিতে এসি ৩-টিয়ার ২টি, ৮টি স্লিপার ক্লাস – ০৮, ৪টি সাধারণ দ্বিতীয় শ্রেণী, ২টি এসএলআরডি মিলিয়ে ১৬টি কোচ থাকবে।












