উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন, উত্তর না দিলে কী হবে? জানাল WBCHSE

Published:

HS Maths Exam 2026 3 questions out of syllabus allegation
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় (HS Exam 2026) সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে বলেই অভিযোগ তুললেন একাধিক পরীক্ষার্থী। তাঁদের বক্তব্য, অঙ্কের প্রশ্নপত্র খুলতেই এমন তিনটি প্রশ্ন চোখে পড়েছে যেগুলি সিলেবাসের বাইরে। এইসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে। ফলে নষ্ট হয়েছে সময়। এমতাবস্থায়, পড়ুয়াদের অনেকেই ওই প্রশ্নগুলির জন্য সময় নষ্ট হওয়ার কারণে তিন প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়ার আবেদন রেখেছেন। প্রতিক্রিয়ায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও পরীক্ষার্থীদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

10 নম্বরের প্রশ্ন পাঠক্রমের বাইরের

পরীক্ষার্থীরা অভিযোগ জানানো মাত্রই শিক্ষক সংগঠনগুলির অনেকেই দাবি করেছেন, প্রশ্নপত্রে যে তিনটি সিলেবাস বহির্ভূত প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্ন দুই নম্বরের। এবং বাকি দুটি প্রশ্নের জন্য পূর্ণমান ছিল 4 করে। এর অর্থ তিনটি মোট 10 নম্বরের প্রশ্ন একেবারে সিলেবাসের বাইরে থেকে এসেছে। এতে স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের সমস্যা হওয়ার কথা বলেই অভিযোগ জানিয়েছেন শিক্ষকরা।

এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য খুব পরিষ্কার ভাবে জানিয়েছেন, “অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে যে তিনটি সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে সেটা আমরা আগেই চিহ্নিত করেছি। গোটা বিষয়টি এখন বিশেষজ্ঞদের হাতে। তাঁরা সমস্তটা খতিয়ে দেখার পর আমাদের জানাবেন। কোনও পড়ুয়া যদি ওই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেও থাকেন। সে ক্ষেত্রে সবটা যাচাই করে তাদের পূর্ণ নম্বর দেওয়া হবে।”

অবশ্যই পড়ুন: পেনশনভোগীদের জন্য সুখবর! নূন্যতম পেনশন বেড়ে হতে পারে ৩,৫৭০ টাকা

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষার অঙ্কের প্রশ্নপত্রে এমন ভুল কিছুতেই মেনে নিতে পারছেন না শিক্ষানুরাগীরা। এসব নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জানিয়েছেন, “ছাত্রছাত্রীরা এ বছর উচ্চমাধ্যমিকের আগে পড়াশোনার জন্য এমনিতেই যথাযথ সময় পায়নি। তার উপর প্রশ্নপত্রে এমন সব প্রশ্ন এসেছে যেগুলি সিলেবাসেই নেই। তাছাড়াও বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়েছে পরীক্ষার্থীদের। আমাদের অনুরোধ সংসদ যেন পড়ুয়াদের কথা মাথায় রেখেই উপযুক্ত সিদ্ধান্ত নেয়।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now