হাওড়া-আসানসোল-মালদহ ডিভিশনে বড় কাজ রেলের

Published:

Indian Railways Eastern Railway gm visits many site

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্ব রেলের আসানসোল, মালদহ এবং হাওড়া ডিভিশনে বিশেষ নজর দিচ্ছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। সেই লক্ষ্যেই, ইতিমধ্যেই তিন ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শনে গিয়েছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউসকর। সূত্রের খবর, রামপুরহাট থেকে দুমকা স্টেশন পর্যন্ত বিভিন্ন অংশ পরিদর্শন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। আর তারপরই রেলের বিভিন্ন ক্ষেত্রে সুরক্ষা বৃদ্ধি সহ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অগ্রতিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। জনা গিয়েছে, এদিন আসানসোল, মালদহ এবং হাওড়া ডিভিশনের বিভিন্ন বিভাগীয় প্রধান, বিভাগীয় রেলের ব্যবস্থাপক থেকে রেলের ঊর্ধ্বতন কর্তাদের নিয়েই পূর্ব রেলের তিন ডিভিশনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন দেউসকর।

দুমকা স্টেশন পরিদর্শন করেন জেনারেল ম্যানেজার

এদিন পূর্ব রেলের অন্তর্গত দুমকা স্টেশন সহ ক্রু বুকিং এমনকি রানিং রুম পরিদর্শন করেন জেনারেল ম্যানেজার মিলিন্দ। আর তারপরই ক্রু সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার খুব পরিষ্কারভাবে জানান, রেল যাত্রীদের নিরাপত্তা রয়েছে লোকোমোটিভ পাইলট এবং গার্ডদের হাতেই। এছাড়াও রানিং রুমে সর্বোচ্চ সুরক্ষা, স্বাস্থ্যবিধি এবং বিশ্রাম সুবিধা যাতে নিশ্চিত করা যায়, সেদিকেই গুরুত্ব দেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের বাঁকা স্টেশন পরিদর্শন

জানা যায়, পূর্ব রেলের বিভিন্ন বিভাগীয় প্রধান থেকে শুরু করে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এদিন ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় থাকা বাঁকা রেলওয়ে স্টেশনের পুনঃনির্মাণের কাজ কতটা সম্পন্ন হল তা পরিদর্শন করেন জেনারেল ম্যানেজার মিলিন্দ। সেই সাথে তিনি ওই স্টেশনে উন্নত যাত্রী সুবিধা এবং স্টেশনের পরিকাঠামোকে একেবারে নতুনভাবে গড়ে তোলার উপর জোর দিয়েছেন। সেই সাথে স্টেশনে যাতে স্থানীয় সংস্কৃতি প্রাধান্য পায় সেদিকেও নজর দেন জেনারেল ম্যানেজার। এখানেই শেষ নয়, নির্মাণ কাজ চলাকালীন যাতে যাত্রী সুবিধা এবং মালবাহী ট্রেন চলাচলে কোনও সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।

দেওঘর এবং জেসিডি স্টেশন ও বাইপাস

একই দিনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অন্যান্য রেল কর্তাদের সাথে নিয়ে দেওঘর স্টেশন, জেসিডি সহ পিটলাইন এবং চলমান ডাব্লিং এর কাজ খতিয়ে দেখেন। সেই সাথে রেলের কাছে জেসিডি স্টেশনটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর পাশাপাশি জেসিডি বাইপাসকে একটি কৌশলগত অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। পাশাপাশি এই লাইনে যানজট কমিয়ে যাত্রী সুরক্ষার উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

অবশ্যই পড়ুন: হোটেল বুকিং না করায় রাস্তায় বসে থাকতে হল প্লেয়ারদের, বিশ্বকাপের মাঝেই লজ্জায় পাকিস্তান!

উল্লেখ্য, এদিন পূর্ব রেলের ভাগলপুর রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন ক্রু লবি, রানিং রুম, রানিং ইয়ার্ড পুনর্নির্মাণের কাজও পরিদর্শন করেন মিলিন্দ। পাশাপাশি ভাগলপুরের প্রস্তাবিত হোল্ডিং এয়ারটিও পরীক্ষা করে দেখেন তিনি। এদিনই একই সাথে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় থাকা গোড্ডা রেলওয়ে স্টেশনে চলমান কোচিং ডিপো ও আধুনিকীকরণের কাজ পরিদর্শন করেন দেউসকর।

google button