ঠাকুরনগর থেকে এক ট্রেনে নৈনিতাল! স্পেশাল ট্রেন দিল রেল, জানুন রুট ও সময়সূচি

Published:

Indian Railways special express train for Matua Maha Mela from Thakurnagar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে উত্তরাখণ্ডের নৈনিতাল (Nainital)। হ্যাঁ, উত্তর 24 পরগনার শিয়ালদহ বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ স্টেশন ঠাকুরনগর (Thakurnagar) থেকে সরাসরি চালু হচ্ছে ঠাকুরনগর-কাঠগোদাম এক্সপ্রেস (Indian Railways)। এই বিশেষ এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরনগর স্টেশন থেকে ছেড়ে উত্তরাখণ্ডের কাঠগোদাম স্টেশনে পৌঁছবে। এক কথায়, এক ট্রেনে চেপেই ভিন রাজ্যে পৌঁছতে পারবেন উত্তর 24 পরগনার যাত্রীরা। কিন্তু কবে কবে চলবে এই ট্রেন?

কবে কবে চলবে ঠাকুরনগর-কাঠগোদাম এক্সপ্রেস?

প্রতিবছরই উত্তর 24 পরগনার ঠাকুরনগরে অনুষ্ঠিত হয় মতুয়া ধর্ম মহা মেলা। মূলত মতুয়া সম্প্রদায়ভক্ত মানুষের পুণ্যস্নান এবং হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষেই প্রত্যেক বছর আয়োজন করা হয় এই মহা মেলার। ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে নিশান উত্তোলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হয় এই মেলার। গত বছর থেকে সেই মেলা উপলক্ষেই ঠাকুরনগর থেকে কাঠগোদাম পর্যন্ত একটি বিশেষ এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে পূর্ব রেলওয়ে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবছর 17 মার্চ থেকে শুরু হচ্ছে মতুয়া মহা মেলা। আর সেই মেলা উপলক্ষেই এ বছরও এই বিশেষ ট্রেনটি চালাবে পূর্ব রেল। জানা যাচ্ছে, মতুয়া উৎসব উপলক্ষ্যে শুধুমাত্র একদিনই চলবে এই ট্রেন। আগামী 15 মার্চ সকাল দশটায় প্রথম এই এক্সপ্রেস ট্রেনটি কাঠগোদাম থেকে রওনা দিয়ে 16 মার্চ রাতে ঠাকুরনগরে এসে পৌঁছবে। এরপর অনুষ্ঠান-পর্ব মিটিয়ে আবার সেই ট্রেন 18 মার্চ সকাল 10 টা বেজে 20 মিনিটে ঠাকুরনগর স্টেশন থেকে ছেড়ে 19 মার্চ রাতে কাঠগোদাম পৌঁছবে।

অবশ্যই পড়ুন: যুদ্ধের কারণে বাতিল হচ্ছে IPL? জানিয়ে দিলেন BCCI-র সহ সভাপতি

বলাই বাহুল্য, ঠাকুরনগর থেকে কাঠগোদাম পর্যন্ত দীর্ঘ যাত্রাপথে ঠাকুরনগর স্টেশন থেকে ছেড়ে দমদম, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, রামপুরহাট, মালদা, কাটিহার, গোরখপুর, বারেলি, লালকুয়া হয়ে সোজা কাঠগোদাম পৌঁছবে এই স্পেশাল ট্রেনটি। মতুয়া উৎসব উপলক্ষ্যে চালানো এই ট্রেনের দৌলতে আখেরে উপকৃত হবেন বনগাঁ, বারাসাত, নৈহাটি অঞ্চলের মানুষজন। সূত্রের যা খবর, আর পাঁচটা এক্সপ্রেস ট্রেনের মতোই সমান ভাড়া গুনতে হবে এই ট্রেনেও।

🔮
মাত্র ২১ টাকায় নিজেরবাংলা কুষ্ঠি তৈরি করুন
দেখুন →
google button