দুই কন্যা, দুই পুত্র! মুর্শিদাবাদে একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন গৃহবধূ

Published:

Murshidabad
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন মুর্শিদাবাদের (Murshidabad) জামালপুরের বাসিন্দা রিম্পা মুখার্জি। মঙ্গলবার, রাতে বহরমপুরের একটি হাসপাতালে ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দেন। এর মধ্যে দুই কন্যাসন্তান ও দুই পুত্রসন্তান রয়েছে। সকলেই সুস্থ রয়েছেন।

একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন গৃহবধূ

রিপোর্ট মোতাবেক গত মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরপাড়ায় সীমান্তবর্তী এলাকার জামালপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রিম্পা মুখার্জি নামের এক গৃহবধূ। বহরমপুরের এক মেডিকেল হাসপাতালে মঙ্গলবার বিকেল ৫ টায় তাঁর অপারেশন হয়েছিল। প্রথমে পরিবারকে চিকিৎসকেরা জানিয়েছিল রিম্পা মণ্ডল তিন সন্তান প্রসব করবেন। কিন্তু পরে অপারেশন করলে দেখা যায় তিনি ৪ সন্তানের জন্ম দিয়েছে। জানা গিয়েছে তাঁদের মধ্যে দুইজন মেয়ে এবং দুইজন ছেলে। বর্তমানে মা এবং সন্তানেরা সকলেই সুস্থ আছেন। আগামীকাল অর্থাৎ রবিবার শারীরিক পরিস্থিতি বুঝে রিম্পা দেবী এবং শিশুদের ছুটি দেবে।

আর্থিক সমস্যায় গোটা পরিবার

পরিবারে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়া নিয়ে খুশির মহল তৈরি হয়েছে। রিম্পা মুখার্জির স্বামী বিশ্বজিৎ মুখার্জি খুশির খবরটি পরিবারকে দেওয়া মাত্রই পাড়ায় পাড়ায় মিষ্টি বিলি করা শুরু করেছে। কিন্তু খুশির মাঝেই আর্থিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত গোটা পরিবার। কারণ স্বামী বিশ্বজিৎ মুখার্জি জামালপুর এলাকার এক গরীব ব্রাহ্মণ ঘরের ছেলে। পেশায় পুরোহিত, কোনরকমে সংসার চলে তাঁদের। এই অবস্থায় চার সন্তানের দেখভাল এবং পড়াশোনার খরচ কীভাবে সামলাবে তাই নিয়ে চিন্তায় সকলে। ইতিমধ্যেই সরকারি সহায়তার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে CAA নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের! দ্রুত নাগরিকত্ব দিতে গঠিত হল বিশেষ কমিটি

বিশ্বজিৎ মুখার্জির বাবা জানিয়েছেন, “প্রথমদিকে চিকিৎসকরা জানিয়েছিলেন ৩ টি সন্তান হবে, কিন্তু পরে জানা যায় ৪ সন্তানের জন্ম দিয়েছে বৌমা। একসঙ্গে চার নাতি নাতনি পেয়ে আমি খুব খুশি। তবে আর্থিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত সকলে। তবে তাঁরা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে এটাই এখন ভগবানের কাছে প্রার্থনা। ” খুশির মেজাজ দেখা গিয়েছে গোটা গ্রাম জুড়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now