বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেধাবী, অথচ অর্থের অভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য উচ্চশিক্ষার বুক ভরা স্বপ্ন পূরণ করে উঠতে পারেন না অনেকে। এবার সেই সব মেধাবী পড়ুয়াদের দিকে মুখ তুলে চাইল রাজ্য সরকার। চালু হয়ে গেল যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme)। এই প্রকল্পের হাত ধরে 10 মাসে 3000 টাকা করে পাবেন যোগ্য আবেদনকারীরা। কিন্তু কীভাবে, কোথায় আবেদন করবেন?
কারা পাবেন 3000 টাকা?
রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী, যোগ্যশ্রী প্রকল্পে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যাঁরা আদতেই মেধাবী এবং মেধা থাকা সত্ত্বেও অর্থের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছেন না। সরকারি তথ্য অনুযায়ী, যেসব শিক্ষার্থী বা পড়ুয়া 2027 সালে নিট, জেইই এমনকি ডব্লিউবিজেইই পরীক্ষায় বসতে চলেছেন তাঁদেরকেই প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার।
সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ চলবে প্রত্যেক সপ্তাহের শনি এবং রবিবার। 4 ঘন্টা করে আগ্রহীদের করানো হবে ক্লাস। সেই ক্লাসের জন্যই প্রত্যেক ক্লাস বাবদ 300 টাকা করে 10 মাসে স্টাইপেন দেওয়া হবে। সব মিলিয়ে, প্রত্যেক ক্লাস জয়েন করলে 3000 হাজার টাকা পেয়ে যাবেন পড়ুয়ার। তবে এই প্রকল্প থেকে অর্থ পেতে হলে আবেদনকারীর পারিবারিক আয় বছরে 3 লাখ টাকা হতে হবে।
সব জেলার বাসিন্দারা পাবেন না এই সুবিধা
পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রকল্প যোগ্যশ্রীতে এখনই রাজ্যের সমস্ত জেলার যোগ্য পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ নেই। জানা গিয়েছে, আপাতত পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়ারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুরের মোট সাতটি জায়গায় শিবির করে এই প্রকল্পের আবেদন পত্র গ্রহণ করা হবে। সূত্রের খবর, প্রাথমিকভাবে পূর্ব মেদিনীপুরে বিশেষ প্রকল্প চালু হলেও পরবর্তীকালে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়বে এই প্রকল্প।
অবশ্যই পড়ুন: যুবসাথীর পর সবুজ সাথীর সাইকেল নিয়েও বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
কীভাবে আবেদন করা যাবে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে চালু হওয়া বিশেষ প্রকল্প যোগ্যশ্রীতে অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা সম্ভব। অনলাইনে আবেদন করতে চাইলে একজন যোগ্য আবেদনকারী https://wbbcdev.webstep.in ওয়েবসাইটে গিয়ে সেখানেই ফর্ম ফিলাপ করে সাবমিট করতে পারবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্প থেকেও এই প্রকল্পের আবেদন করা যেতে পারে বলেই খবর।












