যুবসাথী প্রকল্প কারা পাবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি, ফর্ম ডাউনলোড (PDF), সবকিছু একসাথে

Published:

Banglar Yuva Sathi
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার বাজেটে ঘোষণা করেছে যুবসাথী প্রকল্প (Banglar Yuva Sathi)। এই প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। তাও শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই। ইতিমধ্যেই আজ থেকে স্বনির্ভর বাংলা ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পে অফলাইনে আবেদন শুরু হয়েছে। তবে অনেকের মনেই বিভিন্ন রকম প্রশ্ন জাগছে। কীভাবে এই প্রকল্পের আবেদন করতে হবে, কোথা থেকে ফর্ম পাওয়া যাচ্ছে, কী কী ডকুমেন্ট লাগবে, কবে নাগাদ এই প্রকল্পের টাকা ঢুকবে ইত্যাদি। সমস্ত সংশয় দূর করতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

প্রকল্পের নাম

বাংলার যুবসাথী

কারা চালু করল

পশ্চিমবঙ্গ সরকার

কারা সুবিধা পাবে

রাজ্যের বেকার যুবক-যুবতী

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাস
ভাতার পরিমাণ

মাসে ১৫০০ টাকা

কতদিন মিলবে

সর্বোচ্চ ৫ বছর

কবে থেকে টাকা মিলবে

১ এপ্রিল থেকে

আবেদন পদ্ধতি

স্বনির্ভর বাংলা ক্যাম্প থেকে অফলাইনের মাধ্যমে

রাজ্য সরকারের মানবিক প্রকল্প যুবসাথী

প্রসঙ্গত, এবার বাজেট পেশ করার সময় রাজ্য সরকারের তরফ থেকে এই যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়। যেখানে জানানো হয়েছে, রাজ্যের বেকার যুবক-যুবতীরা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। অর্থাৎ, সর্বোচ্চ ৯০ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবে রাজ্যের বেকার যুবক-যুবতীরা। আর সবথেকে বড় ব্যাপার, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই প্রকল্পের ভাতা মিলবে। সরকারের মূল লক্ষ্য একটাই— বেকারদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের চাকরির ক্ষেত্রে সহায়তা প্রদান করা।

যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবে?

যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, অবশ্যই আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য রাজ্যের প্রার্থী হলে আবেদন করা যাবে না। তবে শুধু তাই নয়, আবেদানকারীর বয়স হতে হবে অবশ্যই ২১ বছর থেকে ৪১ বছরের মধ্যে।

কারা যুবসাথীর টাকা পাবে না?

রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পে শুধুমাত্র তারা আবেদন করতে পারবে না যারা লক্ষ্মীর ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্প থেকে টাকা পায়। তার পাশাপাশি যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়নি, অর্থাৎ মাধ্যমিক পাস করতে পারেনি, তারাও এই প্রকল্পের ভাতা পাবে না। তবে হ্যাঁ, সরকার জানিয়েছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, বিকাশভবন স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপের মতো সরকারি সহায়তা পেলেও এই প্রকল্পের ভাতা মিলবে।

বেসরকারি চাকরি করলে মিলবে যুবসাথীর টাকা?

সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যাদের কোনও রকম আয়ের উৎস নেই অর্থাৎ সরকারি বা বেসরকারি চাকরি করে না, তারাই একমাত্র এই প্রকল্প থেকে মাসিক ভাতা পাবে। কিন্তু হ্যাঁ, বেসরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের টাকা পাবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত আলাদাভাবে কোনও বিবৃতি সামনে আসেনি রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু যদি তারা আয়কর দিয়ে থাকে বা মোটা অংকের বেতন পায়, সেক্ষেত্রে হয়তো এই প্রকল্পের ভাতা মিলবে না।

মেয়েরা কি যুবসাথী প্রকল্পের টাকা পাবে?

বাজেট পেশ করার সময় রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের জন্যই এই ভাতা চালু করা হচ্ছে। অর্থাৎ, এই প্রকল্পে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। মেয়েরাও এই প্রকল্প থেকে প্রতি মাসে ভাতা পাবে। তবে হ্যাঁ, যেমনটা বলা হয়েছে, লক্ষীর ভাণ্ডারের মধ্য প্রকল্প থেকে ভাতা পেলে এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়া যাবে না।

যুবসাথী প্রকল্পে কবে থেকে টাকা পাওয়া যাবে?

প্রথমে বাজেটে যেমনটা ঘোষণা করা হয়েছিল, আগামী ১৫ আগস্ট থেকে প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে সাংবাদিকমাধ্যমে স্পষ্ট বলেছেন, আগামী ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে। আর আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পে অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। অর্থাৎ, নতুন অর্থবছরের শুরুতেই এই প্রকল্প থেকে ভাতা পাবে রাজ্যের বেকার যুবক-যুবতীরা।

যুবসাথী প্রকল্প কীভাবে আবেদন করবেন?

যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য নিজের বিধানসভা বসা স্বনির্ভর বাংলা ক্যাম্পে যেতে হবে। তারপর সেখান থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে খুব সহজে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে জমা দিতে পারবেন। তবে হ্যাঁ, চাইলে আবেদন ফর্ম অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন। অনলাইনে ফর্ম ডাউনলোডের লিঙ্ক আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া আছে।

আরও পড়ুন: ৭৪.৫% মানুষ নিচ্ছে স্বাস্থ্যসাথীর সুবিধা, তবুও বেসরকারি হাসপাতালে বাড়ছে চিকিৎসার খরচ

ক্যাম্প কোথায় বসছে তা কীভাবে জানবেন?

রাজ্য সরকারের তরফ থেকে এবার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে এই যুবসাথী প্রকল্পের স্বনির্ভর বাংলা ক্যাম্প বসানো হয়েছে। তবে আপনার বিধানসভা কেন্দ্রে কোথায় ক্যাম্প বসবে তাও আপনি খুব সহজে জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • আপনার এলাকায় কোথায় ক্যাম্পে বসছে তা জানার জন্য প্রথমে আপনাকে আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ds.wb.gov.in) যেতে হবে।
  • তারপর পোর্টালের হোমপেজে থাকা “Find Your Camp – Search for the nearest camp location and schedules” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর পরবর্তী পেজে আপনি কোন জেলার ক্যাম্প লিস্ট দেখতে চাইছেন সেই জেলাটিকে বেছে নিতে হবে।
  • তারপর আপনাকে নিজের সংশ্লিষ্ট বিধানসভার নাম বেছে নিতে হবে এবং ব্লক সিলেক্ট করতে হবে।
  • এরপর আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার জেলার অন্তর্গত বিধানসভায় কোন স্থানে ক্যাম্প বসবে।

কী কী ডকুমেন্ট দরকার পড়বে?

যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল—

  • পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • ভোটার আইডি কার্ডের জেরক্স কপি।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
  • যদি তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের হন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স।
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আরও পড়ুন: তিন মাসেই মিটবে মামলা! হাইকোর্টকে বড় ক্ষমতা দিল সুপ্রিম কোর্ট

যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড

যারা এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের ফর্ম খুঁজে পাননি বা ডাউনলোড কীভাবে করবেন তা বুঝতে পারছেন না, তাদের সুবিধার্থে আমরা এই প্রকল্পের ফর্ম প্রতিবেদনের নিচে দিয়ে দিয়েছি। আপনাদের শুধুমাত্র “Download PDF” অপশনটিতে ক্লিক করে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর ফর্মটিকে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে।

যুবসাথী প্রকল্পের আবেদন ফর্ম: Yuva Sathi Form Download PDF

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now