কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, বিশেষ ট্রেনের দিল রেল, রইল সময়সূচি

Published:

Kolkata-Dibrugarh Train

সহেলি মিত্র, কলকাতাঃ এই গ্রীষ্মে কি আপনিও পাহাড় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কিংবা আসাম, শিলং ঘুরতে যাবেন বলে ভাবছেন? বাজেট কম? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। যাই হয়ে যাক না কেন, উত্তরবঙ্গগামী ট্রেনের কমফার্ম সিট পাওয়া এবং ভগবানের দেখা পাওয়া এক জিনিস। ট্রেনের টিকিট পাওয়াই যায় না। সবসময় ওয়েটিং লিস্ট। তবে আর চিন্তা নয়, কারণ এবার রেলের তরফে কলকাতা থেকে ডিব্রুগড় ভায়া নিউ জলপাইগুড়ি ট্রেন (Kolkata-Dibrugarh Train) চালানোর ঘোষণা করেছে। চলুন বিশদে জেনে নেবেন।

ডিব্রুগড়-কলকাতা স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

ইতিমধ্যে নতুন ট্রেন প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন গ্রীষ্মকালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৫৯৩২/০৫৯৩১ ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেন চালানো হবে। আগামী এপ্রিল মাস থেকে ট্রেন পরিষেবাটি শুরু হবে। প্রতি শনিবার ডিব্রুগড় থেকে ট্রেনটি রওনা দেবে, এরপর সেটি সোমবার কলকাতা স্টেশনে ঢুকবে। এছাড়া ফিরতি পথে ট্রেনটি সোমবার কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাবে মঙ্গলবার আসামের ডিব্রুগড় স্টেশনে থামবে। ট্রেনটি উভয়মুখে যাত্রাকালে ডিব্রুগড়, নিউ জলপাইগুড়ি,মালদা টাউন, আজিমগঞ্জ, ব্যান্ডেল,
কলকাতা স্টেশনে দাঁড়াবে।

কবে থেকে চলবে, স্টপেজ কী?

রেল জানিয়েছে, ০৫৯০২/০৫৯০১ স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথে উভয় অভিমুখে ধেমাজি, উত্তর লখিমপুর, হারমুটি জং, বিশ্বনাথ চারিয়ালি, রসপাড়া নর্থ, উদালগুড়ি, রঙ্গিয়া, নিউ বঙাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়াবাড়ি রোড, কিশনগঞ্জ, বারসই, নিউ ফারাক্কা, জঙ্গীপুর রোড, কাটোয়া, নবদ্বীপধাম এবং নৈহাটি জং. স্টেশনেও থামবে।

ট্রেন ০৫৯০২ ডিব্রুগড় থেকে ৪ এপ্রিল, ১১ এপ্রিল ১৮ এপ্রিল, ২৫ এপ্রিল, ২ মে, ৯ মে, ১৬ মে, ২৩ মে ও ৩০ মে প্রতি শনিবার চলবে। কলকাতা থেকে ০৫৯০১ ৬ এপ্রিল, ১৩ এপ্রিল, ২০ এপ্রিল, ২৭ এপ্রিল, ৪ মে, ১১ মে, ১৮ মে, ২৫ মে ও ১ জুন প্রতি সোমবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে বলে খবর।

আরও পড়ুনঃ ঘুম ভাঙবে পাখির কলতানে, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৪ হিল স্টেশন থেকে

এই মেল/ এক্সপ্রেস ক্যাটেগরি ট্রেনে এসি-২ টিয়ার ২, এসি-৩ টিয়ার ৬টি, স্লিপার ক্লাস ৮টি, সাধারণ দ্বিতীয় শ্রেণি ৪টি, পাওয়ার কার ১টি এবং এলএসএলআরডি ১টি, সব মিলিয়ে ২২টি কোচ থাকবে স্পেশাল ট্রেনটিতে।

google button