বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর 4 মার্চ দেশজুড়ে পালিত হবে হোলি উৎসব। আর এই উৎসবের দিনে রাজ্যের বহু মানুষ নিজেদের আত্মীয়-স্বজন, পরিবার এবং প্রিয়জনদের নিয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন ভ্রমণ স্থলগুলিতে সময় কাটাতে পছন্দ করেন। তবে ছুটির দিন হওয়ায় দূরপাল্লার ট্রেনগুলিতে বাড়ে ভিড়। এবার তা সামাল দিতে এবং যাত্রীদের সুবিধার্থে কলকাতা থেকে হোলি স্পেশাল ট্রেন (Kolkata Holi Special Train) চালু করল ভারতীয় রেল। শুধু তাই নয় ডানকুনি-পাটনা রুটেও চালু হচ্ছে স্পেশাল ট্রেন।
কলকাতা থেকে স্পেশাল ট্রেন চালু করল রেল
হোলির দিনগুলিতে ট্রেনে যাত্রীদের ভিড় সামাল দিতে এবার বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় রেলওয়ে। রাজ্য তথা শহর কলকাতার যাত্রীরা যাতে আরামে তাদের পরিবার এবং প্রিয়জনকে নিয়ে ট্রেনে ভ্রমণ করতে পারেন সেজন্য কলকাতা এবং লালকুয়ানের মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। জানা যাচ্ছে, এই বিশেষ ট্রেনটি চালানোর মাধ্যমে তৈরি করা হবে 7100 বার্থ।
রেল সূত্রে খবর, 05060 লালকুয়ান-কলকাতা স্পেশাল ট্রেনটি আগামী 7 মার্চ, বৃহস্পতিবার থেকে 26 মার্চ তারিখ পর্যন্ত চলবে। ট্রেনটি প্রতি বৃহস্পতিবার দুপুর 2 টো 35 মিনিট নাগাদ লালকুয়ান স্টেশন থেকে ছেড়ে পরের দিন 11 টা 55 মিনিটে কলকাতায় পৌঁছবে। একইভাবে 05059 কলকাতা-লালকুয়ান হোলি স্পেশাল আগামী 7 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত প্রত্যেক শনিবার 5টা নাগাদ কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন 15টা 45 মিনিটে লালকুয়ানে পৌঁছবে। আপ এবং ডাউন উভয় ট্রেন নৈহাটি, ব্যান্ডেল, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এমনকি জেসিডিহ স্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনে থাকছে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার এমনকি এসি কোচও।

অবশ্যই পড়ুন: “অহেতুক ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই..” ভক্তদের বড় বার্তা অরিজিতের
প্রসঙ্গত, যাত্রীদের সুবিধার্থে হোলি উপলক্ষ্যে ডানকুনি-পাটনা লাইনেও চালু করা হচ্ছে স্পেশাল ট্রেন। পাটনা-ডানকুনি হোলি স্পেশাল ট্রেনটি আগামী 27 ফেব্রুয়ারি থেকে চালু হয়ে 4 মার্চ পর্যন্ত চলবে। অন্যদিকে ডানকুনি-পাটনা 03035 নম্বরের ট্রেনটি 27 ফেব্রুয়ারি একই সময় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে। উভয়দিকে এই ট্রেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মধুপুর, জেসিডিহ এমনকি ঝাঝা স্টেশনেও থামবে।












