বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা মেট্রো নিয়ে স্বস্তির খবর (Kolkata Metro)। জানা যাচ্ছে, কোনও রকম বাধা ছাড়াই জোকা-এসপ্ল্যানেড রুটে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা রেসকোর্স পর্যন্ত সুরঙ্গ খোঁড়ার কাজ ইতিমধ্যেই শেষ করে দিয়েছে। সূত্রের খবর, দুর্গা নামক TBM খিদিরপুর শ্যাফট থেকে অন্তত 1 কিমি দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। এদিকে দিব্য পৌঁছেছে খিদিরপুর শ্যাফট থেকে 600 মিটার পর্যন্ত। মেট্রোরেল আধিকারিকদের অনেকেরই দাবি, রেসকোর্স পর্যন্ত সুরঙ্গ খননের মধ্যে দিয়ে বড় কাজ অবশেষে শেষ হলো। এবার TMB মেশিন এগোবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে।
জোকা-এসপ্ল্যানেড রুটে জোর কদমে চলছে সুরঙ্গ খননের কাজ
কলকাতা মেট্রোর গুরুত্বপূর্ণ অংশ পার্পল লাইনের জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত জোর কদমে প্রায় 10 মিটার গভীরতায় সুরঙ্গ খোঁড়ার কাজ চালাচ্ছে দুই টানেল বোরিং মেশিন। মেট্রো রেল সূত্রে খবর, খিদিরপুর থেকে পাক স্টিট পর্যন্ত 2.65 কিলোমিটার অংশে সুরঙ্গ খননের কাজ চলবে। এরপর পার্ক সিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সুরঙ্গ খোড়া হবে কাট অ্যান্ড কভার পদ্ধতিতে।
এদিকে রেসকোর্স পর্যন্ত ইতিমধ্যেই সুরঙ্গ খোঁড়ার বড় কাজ সম্পন্ন করে ফেলেছে টানেল বোরিং মেশিন। এবার এই মেশিনগুলি সুরঙ্গ খুঁড়তে খুঁড়তে এগোবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, চলতি বছরের মধ্যেই গোটা মেট্রো প্রকল্পের সুরঙ্গ খোঁড়ার কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
অবশ্যই পড়ুন: ফিরছেন দুই সুপারস্টার! পাকিস্তানকে টাইট দিতে এই একাদশ নিয়ে নামতে পারে ভারত
মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেন্ট থমাস স্কুলের সামনে তৈরি শ্যাফ্ট থেকে দুই টানেল বোরিং মেশিন নামানো হয়েছে মাটির তলায়। তারাই বর্তমানে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সেখান থেকে পাক স্ট্রিট অংশে কাজ করছে। সব ঠিক থাকলে, চলতি বছরের ডিসেম্বর অথবা 2027 সালের শুরুর দিকেই জোকা-এসপ্ল্যানেড রুটে সুরঙ্গ খননের কাজ পুরোটাই সম্পন্ন হবে বলেই আশা রাখছেন কলকাতা মেট্রোর আধিকারিকরা।











