মুকুব হবে সমস্ত চালান, বাংলায় বসছে লোক আদালত! জেনে নিন তারিখ ও স্থান

Published:

West Bengal Lok Adalat
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: রাস্তাঘাটে তো আমরা সবাই চলি। তবে অনেক সময় নিজের ভুলের কারণে বা ট্রাফিক আইন না মেনে চলার কারণে কাটা হয় চালান। এমনকি এখন অনলাইনের যুগ, তাই অনলাইনেই সেই চালান মেটানো যায়। বিশেষ করে হেলমেট ছাড়া বাইক চালানো বা গাড়ির কাগজপত্র না থাকার কারণেই অনেকে এই জরিমানার মুখে পড়ে। আর এক এক সময় এই জরিমানার অংক এতটাই বেড়ে যায় যে তা মুকুব করা দায় হয়ে পড়ে।

তবে এবার সাধারণ মানুষের জন্য বিরাট সুখবর নিয়ে আসলো লোক আদালত (West Bengal Lok Adalat)। কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, এই লোক আদালতে উপস্থিত থাকলে ট্রাফিক চালান মুকুব করে দেওয়া হবে বা কমিয়ে দেওয়া হবে। কিন্তু কবে বসবে, কোথায় বসবে? জানুন এই প্রতিবেদনে।

লোক আদালতে কীভাবে সুবিধা পাবেন?

জানিয়ে রাখি, লোক আদালতে যাওয়ার আগে অবশ্যই অনলাইনে আবেদন করতে হয়। তবে এর জন্য ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আবেদন ফর্ম সামনে আসবে। সেখানে ব্যক্তিগত তথ্য, মামলার বিস্তারিত তথ্য আর কেন লোক আদালতে আবেদন করছেন সেই সংক্রান্ত তথ্য আপলোড করতে হয়। সমস্ত তথ্য পূরণ করার পর সাবমিট করলে আপনি একটি কনফার্মেশন মেইল ও টোকেন নম্বর পাবেন। সেই টোকেন নম্বর দিয়ে নির্দিষ্ট দিনেই আপনি লোক আদালতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

তবে লোক আদালত যাওয়ার আগে অবশ্যই কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল ই-চালানের কপি, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরসি, নিজের ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড। আর যদি আদালতের নোটিশ থাকে তাহলে সেটিও নিয়ে যেতে হবে এবং পুরনো চালান জমা দেওয়ার রশিদ ও অথরাইজেশন লেটার দরকার পড়বে।

কবে, কোথায় বসবে লোক আদালত?

কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই অনুযায়ী জানা যাচ্ছে ২০২৬ সালের প্রথম লোক আদালত বসবে আগামী ১৪ মার্চ, শনিবার সকাল ১০:৩০ মিনিটে। আর এই লোক আদালত বসবে কলকাতা হাইকোর্টের প্রাঙ্গনেই। এর মাধ্যমে মামলাগুলি নিষ্পত্তি করা যাবে এবং চালান মুকুব করা যাবে বলেই জানানো হয়েছে। প্রসঙ্গত, হাইকোর্টের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, আগামী ২ মার্চ, ২০২৬ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত শতবর্ষ ভবনের নিচে ন্যাশনাল লোক আদালত বা জাতীয় লোক আদালত বসবে। সেখান থেকেও মামলা নিষ্পত্তি করা যাবে।

আরও পড়ুন: কমল সোনা, রুপোর দাম! কতটা হল সস্তা? আজকের রেট

বলে রাখি, লোক আদালতে আবেদন জমা দেওয়ার পর সেখানকার বিচারক ও আইনজীবীরা আপনার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখবে। যদি ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ওই দিনই আপনার মামলা মিটিয়ে দেওয়া হবে। আর সাধারণত লোক আদালতে জরিমানার অংক কিছুটা কমানো হয়। অর্থাৎ আপনাকে পুরো টাকা দিতে হবে না, আংশিক কিছু টাকা দিলেই আপনার মামলা নিষ্পত্তি হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now