ফের বিপুল দাম বৃদ্ধি এলপিজির! কত হল গ্যাস সিলিন্ডারের দর?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় অশান্তির জের পকেটে ছ্যাঁকা লেগেছে মধ্যবিত্তের (LPG Price Hike)। ইতিমধ্যেই দেশজুড়ে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দামও। খোদ শহর কলকাতায় এবার বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল 218 টাকা। এর ফলে বর্তমানে 19 কেজির বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়াচ্ছে 2,208 টাকায়। মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল সরকার। এবার নতুন করে ফের দাম বাড়ায় যথেষ্ট চাপে বিভিন্ন দোকান মালিকরা।

প্রতিমাসেই পরিবর্তন হচ্ছে বাণিজ্যিক গ্যাসের দাম

ইরান যুদ্ধ ভয়াবহ আকার নিলে দেশে রান্নার গ্যাসের দাম বাড়বে না বলেই আশ্বস্ত করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তা সত্ত্বেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়ে। এর আগে পহেলা মার্চ কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল। ফলে সেই সময় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম গিয়ে দাঁড়িয়েছিল 1875 টাকা 50 পয়সায়। এবার সেই সব রেকর্ড ভেঙে একেবারে 2200 র গন্ডি টপকালো বাণিজ্যিক গ্যাসের দাম।

হিসাব করে দেখতে গেলে, দেশে প্রত্যেক মাসেই পরিবর্তিত হচ্ছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। কখনও কমছে কখনও আবার বাড়ানো হচ্ছে 19 কেজির গ্যাস সিলিন্ডারের মূল্য। যদিও দাম কমার তুলনায় বাড়ার সংখ্যাটাই বেশি। এ প্রসঙ্গে অবশ্য বিভিন্ন তেল সংস্থাগুলির একেবারে স্পষ্ট দাবি, বিশ্ববাজারে জ্বালানির দর, অপরিশোধিত তেলের মূল্য এবং মুদ্রার বিনিময় হার ওঠানামা বা পরিবর্তনের উপর নির্ভর করে বাণিজ্যিক গ্যাসের মূল্য।

অবশ্যই পড়ুন: ১ লাখ রেখে মিলেছে ১.২৬ কোটি, শেয়ার মার্কেটে ঝড় তুলেছে এই স্টক

উল্লেখ্য, ভোটের মুখে দফায় দফায় বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকারকে একেবারে সরাসরি নিশানা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগে ঘরোয়া বা গৃহস্থালি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধীদের শত কটাক্ষ সত্বেও ফের কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেল।

google button