বকেয়া DA হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা কত টাকা পাবেন? মিলল হিসেব

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে ফের একবার সরব হলেন সরকারি কর্মীরা। সেইসঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হল কে কত টাকা বকেয়া পাবেন। DA-র হিসেব তুলে ধরেছেন কনফাডেরেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)।

বকেয়া ডিএ নিয়ে ফের সরব মলয় মুখোপাধ্যায়

এদিন মলয় মুখোপাধ্যায় জানান, ‘৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে বকেয়া টাকা সরকারকে দিতেই হবে। সেই দিকে অগ্রসর হয়েছে। কিন্তু একটা চক্রান্ত চলছে। আমরা সেই খবর পেয়েছি। আমি যে ক্যালকুলেশন করে দিয়েছে সরকার কিন্তু সেই মতে টাকা নাও দিতে পারে।’ তিনি বছর ধরে ক্যালকুলেশন তুলে ধরেন। তিনি জানান, ২০১৬ সালের জানুয়ারিতে দিল্লি কিংবা চেন্নাইতে AICPI হিসেবে ১২৫ শতাংশ টাকা দেওয়া হয়েছে, তখন আমাদের ৭৫ শতাংশ হারে টাকা দেওয়া হত। এইভাবে তিনি ২০১৮ সালের জুন মাস অবধি টাকার ক্যালকুলেশন ভিডিও মারফত তুলে ধরেন। সেইসঙ্গে জানানো হয়েছে, সরকার যদি ২০১৬ থেকে ২০১৯ সালের হিসেবে বকেয়া টাকা প্রদান করে তাহলে মাথাপিছু সকলে পাবেন কয়েক লক্ষ টাকা করে।

তিনি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ডিএ ক্যালকুলেশন… আমরা এর আগে ফটোর মাধ্যমে ডিএ ক্যালকুলেশন তুলে ধরেছি। এবার তা ভিডিও করে তা আপনাদের বোঝার উদ্দেশ্যে তুলে ধরলাম। আপনি কর্মরত হোন বা পেনশনার, আপনি আপনার বেসিক/পেনশন বেসিক ধরে ক্যালকুলেশন করবে।’

১) কর্মরত ও পেনশনার—দুই ধরনের মানুষই এই হিসাব করতে পারবেন
। হিসাব কীভাবে করবেন? এর জন্য নিজের বেসিক বেতন বা পেনশন বেসিক।

উদাহরণ :
০১-০১-২০১৬ সালে AICPI = ১২৫%, এর মধ্যে পার্থক্য ধরা হয়েছে = ৫০%, তাই হিসাব: বেসিক × ৫০% = বকেয়া (ডিএ)।

আরও পড়ুনঃ কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, বিশেষ ট্রেনের দিল রেল, রইল সময়সূচি

কে কত বকেয়া টাকা পাবেন?

এখানে ৪টি হিসেব তিলে ধরা হয়েছে। কারোর যদি বেসিক টাকা ৭০০০ টাকা হয় তাহলে সে বকেয়া হিসেবে পাবে ৭৮,০২৪ টাকা। কারোর যদি ১৫,০০ টাকা বেসিক হয়ে থাকে তাহলে সে বকেয়া স্বরূপ পাবেন ১,৬৭,১৯৫ টাকা। কারোর যদি বেসিক ১০০০০ টাকা হয় তাহলে সে বকেয়া হিসেবে পাবে ১,১১,৪৬৩ টাকা। অন্যদিকে কারোর যদি বকেয়া ২,২২,৯২৫ টাকা হয়ে থাকে তাহলে সে বকেয়া হিসেবে পাবে ২,২২,৯২৫ টাকা।

google button