প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল দুর্গাপুর। মানসিক ভারসাম্যহীন তরুণীকে লাগাতার শারীরিক অত্যাচারের (Rape In Durgapur) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। প্রথমদিকে জানা না গেলেও সাম্প্রতিক সময়ে আচমকাই অসুস্থ হয়ে পড়ে সে। এদিকে মেয়ের গতিবিধি দেখে সন্দেহ জন্ম নেয় পরিবারের। খতিয়ে দেখতেই পায়ের তলা থেকে মাটি সরে যায়। এরপরই অভিযুক্তকে প্রকাশ্যে মারধর করে এলাকার স্থানীয়রা।
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট মোতাবেক, দুর্গাপুরের রাঁচি কলোনিতে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। প্রথমদিকে এই ভয়ংকর ঘটনা প্রকাশ্যে না এলেও পরে যখন ওই তরুণীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে তখন পরিবারের সদস্যরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে পরীক্ষায় ধরা পড়ে যে ওই তরুণী অন্তঃসত্ত্বা। আর সেই ঘটনা জানাজানি হতেই অভিযুক্তকে পাকড়াও করে স্থানীয়রা। চলে গণপিটুনি, শেষে পরিস্থিতি বেগতিক হতে থাকায় ঘটনাস্থলে উপস্থিত হয় দুর্গাপুর থানার পুলিশ। এবং জনরোষের হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে।
বাগুইআটিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ
ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয় দুর্গাপুরের রাঁচি এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার পর ‘নির্যাতিতা’র গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। অন্যদিকে শহর কলকাতায় একই দিনে জোড়া ধর্ষণের অভিযোগ উঠেছে কসবা এবং বাগুইআটিতে। জানা গিয়েছে, বছর ১১-র এক স্কুল ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী পাঁচ নাবালকের বিরুদ্ধে। পুলিশি সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, অপরাধমূলক ভিত্তি প্রদর্শন এবং পকসোর ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই নাবালিকা ও ধৃতদের প্রত্যেকেরই মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।
আরও পড়ুন: ইউনূস যাওয়াতে বাংলাদেশের সব ভিসাকেন্দ্র চালুর পথে ভারত
প্রসঙ্গত, একই রকমের নৃশংস ঘটনার সাক্ষী খাস ঘটেছে কলকাতার আরও এক এলাকা কসবাতে। সেখানেও নাবালিকাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে কসবা থানা। চলছে একাধিক তদন্ত।












