যুবসাথীর পর সবুজ সাথীর সাইকেল নিয়েও বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Published:

Sabooj Sathi
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আশা করা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের সাধারণ বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তাই জনসংযোগ বৃদ্ধি করতে এবং ভোট প্রচারে মনোনিবেশ করতে একের পর এক কর্মসূচি করেই চলেছে বিজেপি। অন্যদিকে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দিতে চাইছে নবান্ন। জানা গিয়েছে এবার ভোটের প্রাক্কালেই নাকি রাজ্যের সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রীকে সবুজসাথী (Sabooj Sathi) প্রকল্পে সাইকেল দেবে রাজ্য সরকার।

সুবিধা পাচ্ছে প্রায় ৯ হাজার স্কুল

উল্লেখ্য, রাজ্যের পড়ুয়াদের সুবিধার জন্য অনেকগুলি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইগুলির মধ্যে কন্যাশ্রী ছাড়াও অনেক প্রকল্প থেকেই আর্থিক সুবিধা পান রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরা। তবে শুধুমাত্র আর্থিক সুবিধা নয়, স্কুলে যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্যও ২০২৫ সালে চালু করা হয়েছিল সবুজসাথী প্রকল্প। যা আজও সকল ছাত্র ছাত্রীদের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত এবং প্রত্যন্ত এলাকায় থাকে, তাদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য এই প্রকল্পে সাইকেল দেওয়া হয় তাদের। বর্তমানে প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের আওতায় রয়েছে।

আরও পড়ুনঃ শুধু লক্ষীর ভান্ডার-কৃষক বন্ধুই নয়, এই প্রকল্পে নাম থাকলেও মিলবে না যুবসাথী

ভোটের প্রাক্কালে দেওয়া হবে সাইকেল

প্রথম বছর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৪০ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছে। পরবর্তী বছরগুলিতে নীতি বদলে নবম শ্রেণিতে উঠলেই ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পেতে শুরু করে। রিপোর্ট বলছে গত বছর রাজ্যে ১২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রের দাবি, ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১২ লক্ষ ৪৭ হাজারে। অর্থাৎ, এ বছর প্রায় সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রী ‘সবুজসাথী’ প্রকল্পের আওতায় সাইকেল পেতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে নির্বাচনের আগে চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল বিতরণ শুরু হবে। রাজনৈতিক মহলের মতে জনসংযোগ বৃদ্ধি করতেই এই উদ্যোগ নিচ্ছে মমতা।

আরও পড়ুন: শুনানি শেষে নয়া বিপত্তি! আপলোড হয়নি ১ লক্ষের বেশি নথি, রিপোর্ট চাইল ECI

প্রসঙ্গত, প্রথমে এই সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হত কেবলমাত্র ছাত্রীদের। পরে তা ছাত্রদেরকেও দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা নবম শ্রেণিতে ওঠার পরেই দেওয়া হয় সাইকেল। সেক্ষেত্রে এই প্রকল্পে সাইকেল পাওয়ার জন্য আলাদা করে আবেদন করতে হয় না। এই প্রকল্পে যারা সাইকেল পাবে তাদের বয়স হতে হবে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। এখনও পর্যন্ত এক কোটি ৩৮ লক্ষেরও বেশি পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পেয়েছে বলে সরকারি পরিসংখ্যান জানাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now