ট্রেনের ভরসা আর নয়, এবার শুরু হল কলকাতা-বেঙ্গালুরু বাস, জানুন রুট ও ভাড়া

Published:

Kolkata-Bengaluru Bus

সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার কলকাতা থেকে দক্ষিণ ভারত যাওয়া আরও সহজ। আর হাজার হাজার টাকা খরচ নয়, সামান্য খরচে আপনি কলকাতা থেকে সুদূর বেঙ্গালুরু (Kolkata-Bengaluru Bus) শুয়ে বসে যেতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

শুরু কলকাতা-বেঙ্গালুরু বাস পরিষেবা

রিপোর্ট অনুযায়ী, শহর কলকাতা থেকে সরাসরি বেঙ্গালুরু যাওয়ার সিটার/স্লিপার বাস পরিষেবা শুরু হয়েছে। আর এই বাস পরিষেবাটি শুরু করেছে বিখ্যাত নর্দান ট্রাভেলস। বাসটি Bharat Benz 1824 BS6-এর। উল্লেখিত বাসটি বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মতো তিন রাজ্য পেরিয়ে বেঙ্গালুরু ঢুকবে বলে খবর।

বাসের রুট ও ভাড়া

এবার আসা যাক বাসের রুট সম্পর্ক। ভাইরাল খবর অনুযায়ী, কলকাতা-বেঙ্গালুরু বাসটি ভায়া কোলাঘাট, খড়গপুর বাইপাস, ওড়িশার জলেশ্বর, বালাসোর,ভদ্রক, কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, রাজামুন্ডরী, বিজয়ওয়াদা, গুন্টুর, নেল্লোর, সুলুরুপেটা, তিরুপতি, চিত্তর, কর্ণাটকের কোলার, হোসকোট, কে আর পুরম, ইন্দিরানগর, ম্যাজেস্টিক, সিল্ক বোর্ড, চন্দপুরা যাবে। বাসটির সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানার জন্য Northern Travels/Red Bus app Check করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ফের বদলাল LPG বুকিং নিয়ম! গ্যাস পেতে বাড়ল অপেক্ষা, দুশ্চিন্তা উজ্জ্বলা গ্রাহকদেরও

Go Ibibo-র ওয়েবসাইট অনুযায়ী, বাসটি ধর্মতলা কিংবা করুণাময়ী থেকে নয়, সাঁতরাগাছি থেকে ছাড়বে রাত ২২:০০টা নাগাদ। এরপর বাসটি প্রায় ৩৫ ঘণ্টা ৩০ মিনিট পার করে সকাল ৯:৩০টা নাগাদ বেঙ্গালুরু চন্দপুরাতে ঢুকবে। ভাড়া আনুমানিক ২৪৯৯ টাকা। বিমানে কিন্তু এই ভাড়া কিন্তু অনেকটাই। অবশ্য সেখানে সময়টাও কম লাগে। কিন্তু আপনি যদি বাজেটের মধ্যে থেকে কিছু রাজ্য ভ্রমণের প্ল্যান থেকে থাকে, বা বাস ভ্রমণ বেশি পছন্দ করে থাকেন তাহলে এই বাসটি আপনার জন্য আদর্শ হিসেবে প্রমাণিত হতে পারে।

google button