সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে নতুন ফারাক্কা ব্রিজ (Farakka Bridge)? এখন এই প্রশ্ন সকলের মুখে মুখে। একবার এই দীর্ঘ প্রতীক্ষিত ব্রিজ চালু হয়ে গেলে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। ৪ লেনের এই ব্রিজটির কাজ ইতিমধ্যে অনেকটাই শেষ হয়েছে বলে খবর।
কবে চালু হচ্ছে ফারাক্কা ব্রিজ?
রিপোর্টে দাবি করা হয়েছে ও দেখা যাচ্ছে, রঙের কাজ শেষ হতে চলেছে। চার লেনেই লেগে গিয়েছে আলো। অর্থাৎ এই ব্রিজ শুরু হতে যে খুব বেশি আর দেরি নেই তা বলাই বাহুল্য। গঙ্গা নদীর ওপর তৈরি হওয়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম সড়ক সেতু হল এই ফারাক্কা ব্রিজ। মুর্শিদাবাদের ফারাক্কায় তৈরি হয়েছে। ব্রিজ তৈরি হওয়া থেকে শুরু করে উদ্বোধন নিয়ে দীর্ঘ টালবাহানা হয়েছে। কাজ অনেকটা শেষ হলে ব্রিজটি কবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, সে বিষয়ে এখনও অবধি প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ যশোর রোডে কমবে যানজট, বারাসতে হতে চলেছে ত্রিমুখী ফ্লাইওভার
যাইহোক, এই ব্রিজ একবার চালু হয়ে গেলে দীর্ঘ কয়েক ঘণ্টার যানজটের সৃষ্টি হত তা কমে যাবে। এক কথায় বিল্পব ঘটাবে নতুন ৪ লেনের ফারাক্কা ব্রিজটি। ফারাক্কা ব্রিজের দুই প্রান্তেই কিন্তু আবার পার্কিং (Parking) তৈরি হচ্ছে। বাই চান্স যদি কোনও দুর্ঘটনা ঘটে যায় তাহলে ব্রিজে কোনওরকম যানজটের না সৃষ্টি হয় সেজন্য এই পার্কিং লটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।
উপকৃত হবেন সাধারণ মানুষ
পুরাতন ফারাক্কা ব্যারেজের কাছে গঙ্গার উপর ৫.৪৬৮ কিলোমিটার দীর্ঘ এই নতুন চার লেনের সেতুটি এই অঞ্চলের অর্থনৈতিক, পর্যটন এবং সামাজিক দৃশ্যপটকে বদলে দেবে বলে আশা করা হচ্ছে। ৬২২.০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ব্রিজটি এর আগে যানবাহন চলাচলের জন্য ২০২৫ সালের ডিসেম্বরে নতুন ফারাক্কা সেতু উদ্বোধনের কথা ছিল। তবে তা পিছিয়ে যায়। যাইহোক, সেতুর উভয় দিকে মোট ৮৮টি পিলার এবং ৮৬টি স্প্যান স্থাপন করা হয়েছে। এছাড়াও, সেতুর উভয় পাশে মোট ৩০০টি আলো লাগানোর কাজ শেষ হয়েছে। এই ব্রিজ নির্মাণের ফলে পর্যটন ব্যবসাও আরও উন্নত হবে।












