ট্রেনের টিকিট না কাটায় হেনস্থা, জরিমানায় পরীক্ষা মিস! আত্মঘাতী বর্ধমানের কলেজছাত্রী

Published:

Purba Bardhaman
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: চলছে কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষা। তাই শুক্রবার তাড়াহুড়ো করে ট্রেন ধরতে স্টেশনে হাজির হয়েছিলেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ২০ বছরের ছাত্রী জয়শ্রী সরকার কিন্তু শেষমুহূর্তে আর পরীক্ষা আর দেওয়া হল না। অভিযোগ, টিকিট না-কেটে ট্রেনে ওঠার অভিযোগে দীর্ঘ ক্ষণ বসিয়ে রাখা হয়েছিল ছাত্রীকে। শেষমেশ জরিমানা দিয়ে বাড়ি ফেরেন এবং তারপরেই আত্মহত্যা করেন বাড়িতে! অভিযোগ উঠছে ওই টিটিই নাকি জরিমানা নেওয়ার পাশাপাশি ছাত্রীকে হেনস্থা করেছে।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় রিপোর্ট মোতাবেক, পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরের বাসিন্দা এবং বর্ধমান উইমেন্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী জয়শ্রী সরকার গতকাল অর্থাৎ শুক্রবার পরীক্ষা ছিল। সকালে রসুলপুর থেকে ট্রেন ধরে বর্ধমান স্টেশনে যান। ট্রেন থেকে নামতেই বর্ধমান স্টেশনে টিকিট পরীক্ষক তাঁকে টিকিট দেখানোর কথা বলেন। দেরি হয়ে যাওয়ায় টিকিট কাটেননি বলে জানান ওই পরীক্ষার্থী। এর পরে দীর্ঘক্ষণ তাঁকে বসিয়ে রাখা হয়। দিতে হয় জরিমানা আর এসবের মাঝেই তার পরীক্ষা দেওয়া হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে সেখান থেকেই তাঁকে বাড়ি ফিরে আসতে হয়। এবং তার পরেই আত্মহত্যার খবর মেলে তাঁর।

ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রীর দেহ

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে জয়শ্রী সরকার নিজের বাড়ি ফিরে ঘরে ওড়নাতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। জয়শ্রীর মা রিঙ্কু সরকার BLO-র দায়িত্ব পালন করছেন এবং এসআইআরের কাজে বিডিও অফিসে ছিলেন বাড়িতে, কেউ ছিলেন না। কলেজছাত্রীর মা রিঙ্কু সরকার বিএলওর দায়িত্বে থাকার কারণে এসআইআরের কাজে বিডিও অফিসে ছিলেন। অন্যদিকে তাঁর বাবাও কাজের সূত্রে বাইরে ছিলেন। তিনিই বাড়ি ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। কান্নায় ভেঙে পড়েন সকলে। পরিবারের দাবি, টিকিট দেখাতে না-পারায় তাঁকে হেনস্থা করা হয়েছে। এমনকি কুইঙ্গিতও করা হয়েছে। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়।

আরও পড়ুন: রাজ্য সরকারকে জব্দ করতে বকেয়া DA মামলায় চরম পদক্ষেপ কর্মীদের

তদন্তের আশ্বাস পুলিশের

জয়শ্রী সরকারের এই আত্মহত্যার ঘটনায় পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গোটা বিষয়ে পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। এদিকে ছাত্রীর মৃত্যুর ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তবে টিকিট পরীক্ষক কোনও খারাপ ব্যবহার করেছিলেন কি না আমরা খোঁজখবর নিয়ে দেখছি। টিকিট না কাটলে জরিমানা করা বা আইন মেনে কিছু করতেই পারে। তবে সবটা খোঁজ নিতে হবে আমাদেরও।’’

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now