সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো। সামনেই রয়েছে হোলি বা দোলযাত্রা। আর এই উৎসবের সময়ে অনেকেই আছেন হয় কেউ ঘুরতে যাবেন নয়তো বাড়ি যাবেন। এহেন পরিস্থিতিতে সকলের চাহিদার কথা মাথায় রেখে একগুচ্ছ ট্রেন উপহার দিয়েই চলেছে। তবে এবার রেল যে ঘোষণা করেছে তার জেরে লাভবান হবেন বাংলার মানুষও। আসলে এবার কলকাতা-ডিব্রুগড় হোলি স্পেশাল ট্রেন (Kolkata-Dibrugarh Holi Special Train) চালু হচ্ছে। রয়েছে আরও চমক।
কলকাতা-ডিব্রুগড় হোলি স্পেশাল ট্রেন চালু রেলের
জানা গিয়েছে, এই যে কলকাতা-ডিব্রুগড় হোলি স্পেশাল ট্রেন চালু হচ্ছে তা কাটোয়া আজিমগঞ্জ রুটে চলবে। রেল সূত্রে এমনটাই খবর মিলিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন কবে থেকে চালু হবে এই ট্রেন পরিষেবা? রেল সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কলকাতা থেকে ডিব্রুগড় অবধি চালু হচ্ছে হোলি স্পেশাল ট্রেন ভায়া কাটোয়া আজিমগঞ্জ হয়ে।

ট্রেনের সময়সূচি ও স্টপেজ
এবার আসা যাক ট্রেনের সময়সূচি সম্পর্কে। এক ভিডিও অনুসারে, ট্রেনটি প্রতি শনিবার কলকাতা থেকে ছাড়বে রাত ২:৩০ মিনিটে। ট্রেনটি নৈহাটি, কাটোয়া, নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ হয়ে ছুটে যাবে। একজন বলেছেন, ‘এই ট্রেনটি শামসি স্টপেজ দিলে খুব ভালো হবে কারণ শামসিতে অনেক ট্রেনের স্টপেজ নেই এবং ওখানকার লোকাল নেতা মন্ত্রীগুলো এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না।’
আরও পড়ুনঃ বিধ্বংসী আগুনে দাউদাউ করে জ্বলছে ট্রেন, ভয়ানক ঘটনা কাটোয়া স্টেশনে! ভাইরাল ভিডিও
হাওড়া-কলকাতা রুটেও বিশেষ ব্যবস্থা রেলের
পূর্ব ভারত থেকে বিহারে যাতায়াতকারী এবং সেখান থেকে আসা যাত্রীদের জন্য রেলওয়ে বিশেষ ব্যবস্থা করেছে। ০৩০৪৩ হাওড়া-রক্সৌল স্পেশাল ট্রেনটি ২৮ ফেব্রুয়ারি, ৭ মার্চ এবং ১৪ মার্চ চলবে, এবং ০৩০৪৪ রক্সৌল-হাওড়া স্পেশাল ট্রেনটি ১, ৮ এবং ১৫ মার্চ চলবে। এছাড়াও, কলকাতা-মধুবনী এবং শিয়ালদহ-মধুবনী রুটে বিভিন্ন তারিখে বিশেষ ট্রেন চলাচল করবে। দুর্গ-মধুবনী-দুর্গ স্পেশাল ট্রেনটি ১ এবং ২ মার্চ চলবে। রেল কর্মকর্তাদের মতে, হোলির সময় ভিড় নিয়ন্ত্রণ, নিরাপদ ভ্রমণ এবং অতিরিক্ত যাত্রী চাপ কমানোর লক্ষ্যে এই বিশেষ ট্রেনগুলি পরিচালিত হবে।











