সহেলি মিত্র, কলকাতা: হোলি বা দোলের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের মধ্যে বাড়ি ফেরার আগ্রহ ততই বাড়ছে। বিশেষ করে যারা কাজ, পড়াশোনা বা কর্মসংস্থানের জন্য অন্য শহরে থাকেন তাদের জন্য এই ছুটির মাহাত্ম্য কতটা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রতি বছরের মতো, বাড়ি ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল একটি কনফার্ম ট্রেন টিকিট পাওয়া। বিশেষ করে উৎসবে দিনগুলিতে ট্রেনের টিকিট পাওয়া রীতিমতো অসম্ভব হয়ে পড়ে। তবে চিন্তা নেই, কারণ উত্তর পূর্ব রেলের তরফে বিশেষ ট্রেন (Holi Special Trains) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখে। বিশেষ করে আপনিও যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর।
হোলিতে ফের বিশেষ ট্রেন দিল পূর্ব রেল
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা আসার জন্য বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি বাড়ি যাচ্ছে কিংবা হোলি উদযাপন করতে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে তাদের জন্য এই ট্রেনটি খুবই উপকারী হবে বলে মনে করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে। এরপর সেটি পরের দিন অর্থাৎ ১ মার্চ রবিবার, ২০২৬-এ এনজেপি স্টেশনে পৌঁছাবে।
কলকাতা-এনজেপি হোলি স্পেশাল ট্রেনের সময়সূচি
এবার আসা যাক ট্রেনটির সময়সূচী সম্পর্কে। হোলি স্পেশাল ট্রেনটি কলকাতা স্টেশন থেকে রাট ২৩:৪০ মিনিট নাগাদ ছেড়ে যাবে। এরপর সেটি ভোর ৬:২০ নাগাদ মালদা টাউন, সকাল ৮:২৫ নাগাদ কিষাণগঞ্জ এবং শেষে সকাল ১০:৪৫ নাগাদ এনজেপি স্টেশনে থামবে। ফিরতি পথে ট্রেনটি রবিবার দুপুর ১২:৪৫ নাগাদ এনজেপি স্টেশন ছেড়ে দুপুর ১:৫৫ নাগাদ কিষাণগঞ্জ, বিকেল ১৭:১০ নাগাদ মালদা টাউন এবংগ পরের দিন সোমবার ০০:৪০ নাগাদ কলকাতা স্টেশনে ঢুকবে।

ট্রেনটিতে চারটি এসি ৩ টিয়ার, ১০টি স্লিপার কোচ, ৬টি সেকেন্ড ক্লাস এবং ২টি SLRD কোচ থাকবে। যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া,আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, বারসই, এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে।












