বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা দেশজুড়ে অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) অধীনে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে একের পর এক স্টেশনকে। কেন্দ্রীয় সরকারের এই বিশেষ কর্মযজ্ঞের আওতায় রয়েছে বাংলার অন্তত 101টি স্টেশন। ভারতীয় রেলের বিশেষ প্রকল্পের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের স্টেশনগুলিকে আধুনিক ও বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করা হবে। সেই সুত্রেই রেলের অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নতুন করে সেজে উঠতে চলেছে পূর্ব রেলের অধীনস্থ বীরভূমের সাঁইথিয়া স্টেশনটি।
অমৃত ভারত প্রকল্পে ভোল বদলে যাচ্ছে বাংলার এই স্টেশনের
পশ্চিমবঙ্গের জনপ্রিয় জেলা বীরভূমে অবস্থিত সাঁইথিয়া স্টেশন পূর্ব রেলের হাওড়া-রামপুরহাট-গুমানি সেকশনের অতি গুরুত্বপূর্ণ একটি স্টেশন। সবচেয়ে বড় কথা এই স্টেশনের কাছেই রয়েছে দেশের অন্যতম পবিত্র সতীপীঠ তথা শ্রী শ্রী নন্দীকেশ্বরী মন্দির। মূলত সে কারণেই এই স্টেশনটিকে নন্দীকেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার হিসেবেই ধরা হয়। বছরের বিভিন্ন সময়ে এই মন্দিরে ভিড় জমান ভক্ত তথা দর্শনার্থীরা। মূলত সে কারণেই এই স্টেশনটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রেল।
বলাই বাহুল্য, প্রতিদিন কম করে হাজার জন ভক্ত থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পর্যটকরা এই সাঁইথিয়া স্টেশনের উপর থেকে যাতায়াত করেন। বলতে গেলে বীরভূমের বিভিন্ন অংশকে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে যুক্ত করে এই স্টেশন। মূলত সে কারণেই স্টেশনটিকে আরও যাত্রীবান্ধব করে তোলার লক্ষ্যে সাঁইথিয়া স্টেশনের সার্বিক ভোল বদল করছে রেল। মূলত কেন্দ্রের স্বপ্নের প্রকল্প অমৃত ভারতের অধীনে সাঁইথিয়া স্টেশনটির টিকিট কাউন্টার থেকে শুরু করে যাত্রী প্রতীক্ষালয়, প্রতিটি প্লাটফর্ম, প্ল্যাটফর্মের সিঁড়ি থেকে শুরু করে স্টেশনের প্রবেশ পথ সহ প্রতিটি কোণের চেহারা পাল্টে দেবে রেল।
অবশ্যই পড়ুন: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৬ জেলায় দমকা হওয়ার সাথে ঝেঁপে বৃষ্টি, আজকের আবহাওয়া
যাত্রী সুবিধার কথা মাথায় রেখে স্টেশনটির সার্বিক উন্নয়নের পাশাপাশি এই স্টেশনটি নতুন করে গড়ে তোলার পর্বে সাঁইথিয়ার আঞ্চলিক এবং সংস্কৃতিক ঐতিহ্য গুরুত্ব পাবে স্টেশনের প্রতিটি দেওয়ালে। স্টেশনটিতে যাতে যাত্রী পরিষেবায় কোনও রকম সমস্যা না হয় সেদিকে কড়া নজর রেখেছে পূর্ব রেল। বিশ্লেষক মহলের মতে, এই স্টেশন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্টেশন হওয়ার কারণে সাঁইথিয়া স্টেশনটিকে মনের মতো করে সাজাবে ভারতীয় রেল।












