সুপ্রিম কোর্টের নির্দেশেও মেলেনি বকেয়া DA, এবার চরম পদক্ষেপ রাজ্য সরকারের কর্মীদের

Published:

Bengal DA Case
Follow

সহেলি মিত্র, কলকাতা: বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলায় (Bengal DA Case) চরম পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। ফের একবার সুপ্রিম কোর্টে গেল বাংলার ডিএ মামলা। কেন এখন অব্দি ২৫ শতাংশ ডিএম এটা লোনা পশ্চিমবঙ্গ সরকার সেই নিয়ে আদালত অবমাননার মামলা করা হল।

বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা

আজ শুক্রবার ডিএ মামলা নিয়ে ফেসবুকে পোস্ট করেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তাঁর তরফে জানানো হয়েছে, ‘সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এগিয়ে কেসের ২৫ শতাংশ বকেয়া মেটানোর আদেশের লঙ্ঘনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো।’ পোস্ট অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি, ২০২৬-এ ডায়েরি নম্বর 11103/2026 দায়ের করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে।

এর আগে ডিএ মামলা অন্যতম মামলাকারী মলয় মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ‘৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ প্লাস আরেক কিস্তি দিতে হবে। এছাড়া ৫ মার্চের মধ্যে সরকারকে ২৫ শতাংশ ডিএ প্রদান করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী ৬ মার্চ আমরা জানতে পারব সরকার ২৫ শতাংশের পর প্রথম কিস্তির টাকা কতটা দিতে পারবে। এই নিয়ে হাই পাওয়ার কমিটির সঙ্গে সরকার আলোচনায় বসবে। আমরা তারপরেই জানতে পারব। সরকার যে বারবার বলত টাকা নেই টাকা নেই, সেটা কিন্তু ধর্তব্যের মধ্যেই নেয়নি আদালত।’

আরও পড়ুনঃ লটারি লাগল শিক্ষকদের, বকেয়া সহ ১০% DA দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

কী বলেছে সুপ্রিম কোর্ট?

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ডিএ মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দিয়েছে, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯-এর সময়কালের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। ৬ মার্চের মধ্যে ২৫% টাকা দিতেই হবে। বাকি টাকা কিস্তিতে প্রদান করতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now