সহেলি মিত্র, কলকাতা: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বকেয়া ডিএ (DA)-র টাকা। এই কথাটি স্বীকার করে নিয়েছেন খোদ সরকারি অধিকারীকরা। যদিও বরফ এখনো গলেনি বলে মনে করা হচ্ছে। কারণ নতুন করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
বকেয়া DA- র টাকা পেলেন অনেকে
কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, ‘হাওড়া, শ্রীরামপুর, বারাকপুর, বারাসাত ইত্যাদি ট্রেজারি গুলোতে পেনশনাদের বকেয়া ডিএ ঢুকে গিয়েছে। অন্যান্যগুলো খবর আসছে। ০২.০৪.২৬ থেকে তা তুলতে পারবেন। এছাড়াও ইন-সার্ভিসদের GPF এ টাকা ঢুকেছে। তবে নির্দিষ্ট নিয়ম মতো সরকার সেই বকেয়া দেয়নি, তারজন্য পরবর্তী পদক্ষেপ আমরা নিতে চলেছি।’ অর্থাৎ বিধানসভা ভোটের মুখে সরকার নতুন আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গ্র্যাচুইটি নিয়েও সওয়াল
সরকারি কর্মীদের তরফে DA বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারি কর্মীদের জন্য নতুন করে গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট বাড়ানোর দাবি উঠেছে। এই বিষয়ে অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি আবেদন জানানো হয়েছে। এই নিয়ে ফেসবুকে বিশেষ পোস্ট করেছেন কনফাডেরেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
মলয় মুখপাধ্যায়ের পোস্ট অনুযায়ী, রোপা ২০০৯ এর বকেয়া ডিএ প্রসঙ্গ। আগেও এবং গত ২১ মার্চের পত্রের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছেন তা জানান। এই বকেয়া ডিএ বেতনে যুক্ত না হওয়ার কারণে যে সব কর্মচারী ও অন্যান্য রাজ্য কর্মী গত ৩১.১২.২০১৯ বা তার আগে অবসর নিয়েছেন তাঁদের অনেকেই ৬ লক্ষ টাকার কম অর্থাঙ্কে গ্র্যাচুইটি পেয়েছেন। বকেয়া ডিপে বেতনের সঙ্গে যুক্ত করে যাদের প্রাপ্য গ্র্যাচুইটি যত অর্থাঙ্কে বৃদ্ধি পাবে সেই অতিরিক্ত অর্থ গ্র্যাচুইটি হিসেবে সংশ্লিষ্ট পেনশনারদের পেনশন অ্যাকাউন্টে আগামী ৩১ মার্চের মধ্যে ক্রেডিট করার উদ্যোগ নিন।
আরও পড়ুনঃ ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ ৬ জেলায় শিলাবৃষ্টি, কালবৈশাখী! আজকের আবহাওয়া
চিঠিতে আরও লেখা রয়েছে, ‘বকেয়া ডিএ-র কারণে লিভ এনক্যাশমেন্টের বৃদ্ধি সেই অর্থ প্রদান সহ পেনশনার/ফ্যামিলি পেনশনারদের মৃত্যুর কারণে যার বা যাঁদের পেনশন প্রদান বন্ধ হয়ে গেছে, তাঁর বা তাঁদের আইনসঙ্গত উত্তরাধিকারীকে/ উত্তরাধিকারীদের প্রাপ্য বকেয়া ডিআর প্রদানে উপযুক্ত পদক্ষেপ নিন এবং আদেশনামা প্রকাশ করুন।’












