সহেলি মিত্র, কলকাতাঃ দুর্ভোগের আরও এক নাম হয়ে উঠেছে বাংলার লোকাল ট্রেন। বিশেষ করে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে নানা রকম কাজের জন্য ঘন ঘন ট্রেন বাতিলের (Train Cancelled) ঘোষণা করেই চলেছে রেল। এবারও যার ব্যতিক্রম ঘটল না। জানা গিয়েছে, এবার শিয়ালদা বিভাগে (Sealdah Division) কাজের জন্য বহু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। সেইসঙ্গে বহু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করেছে। আগামীকাল শনিবার এবং রবিবার টানা দুদিন বহু ট্রেন বাতিল থাকবে শিয়ালদা বিভাগে বলে খবর।
শিয়ালদা বিভাগে বাতিল বহু ট্রেন
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের পার্ক সার্কাস স্টেশনে (Park Circus Station) পুরনো ফুট ওভারব্রিজ ভাঙার কাজ হবে। আগামী ২১.০২.২০২৬ (শনিবার) রাত ২২:৪০ থেকে ২২.০২.২০২৬ (রবিবার) সকাল ০৬:৪০ পর্যন্ত। মোট ৮ ঘণ্টা পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। এহেন পরিস্থিতিতে কিছু ট্রেন নিয়ন্ত্রিত/বাতিল/সংক্ষিপ্ত যাত্রা করবে চলুন জেনে নেওয়া যাক।
বাতিল ট্রেনের তালিকা দেখুন
২১.০২.২০২৬ (শনিবার)
শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল
শিয়ালদহ–ক্যানিং লোকাল
শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল শিয়ালদহ– বজবজ লোকাল
২২.০২.২০২৬ (রবিবার)
শিয়ালদহ–সোনারপুর লোকাল
শিয়ালদহ–বারুইপুর লোকাল
শিয়ালদহ–কোমাগাতা মারু বাজবজ লোকাল
শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল
শিয়ালদহ–ক্যানিং লোকাল
বাজবজ–নৈহাটি লোকাল
নৈহাটি–শিয়ালদহ লোকাল

ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শেষ / সংক্ষিপ্ত যাত্রা শুরু
কোমাগাতা মারু বজবজ–শিয়ালদহ লোকাল বালিগঞ্জে যাত্রা শেষ করবে। শিয়ালদহ–কোমাগাতা মারু বজবজ লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। ডায়মন্ড হারবার–শিয়ালদহ লোকাল বালিগঞ্জে যাত্রা শেষ করবে। শিয়ালদহ–ক্যানিং লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। ডায়মন্ড হারবার–শিয়ালদহ লোকাল বালিগঞ্জে যাত্রা শেষ
করবে। এরপর শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদহ–সোনারপুর লোকাল বালিগঞ্জে যাত্রা শেষ করবে এবং শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।
আরও পড়ুনঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
এছাড়া লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ লোকাল সোনারপুরে যাত্রা শেষ করবে। লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ লোকাল সোনারপুরে যাত্রা শেষ করবে। শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল সোনারপুর থেকে যাত্রা শুরু করবে। লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ লোকাল সোনারপুরে যাত্রা শেষ করবে। শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল সোনারপুর থেকে যাত্রা শুরু করবে। লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ লোকাল সোনারপুরে যাত্রা শেষ করবে। শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল সোনারপুর থেকে যাত্রা শুরু করবে। ডায়মন্ড হারবার–শিয়ালদহ লোকাল বালিগঞ্জে যাত্রা শেষ করবে। শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। ডায়মন্ড হারবার–শিয়ালদহ লোকাল বালিগঞ্জে যাত্রা শেষ করবে এবং শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।












