ভোটের মুখে মাথায় বাজ ৫৪৪ চাকরিপ্রার্থীর! দুর্নীতির দায়ে বসা হবে না পরীক্ষায়

Published:

SSC scam

সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের প্রাক্কালে ফের বড়সড় দুর্নীতির (SSC Scam) খবর সামনে এল। এবার কিনা এসএসসি-র গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগেও ‘অযোগ্য’ চিহ্নিত করা হল। আর এই সংখ্যা ৫০০-রও বেশি। সূত্রের খবর, মোট ৫৪৪ জন চিহ্নিত ‘অযোগ্য’-এর আবেদন বাতিল করা হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগেও ‘অযোগ্য’, বাতিল কয়েকশো আবেদন

জানা গিয়েছে, আগামী ১ ও ৮ মার্চ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়গের জন্য পরীক্ষা নেবে এসএসসি। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার আগেই চোখ কপালে ওঠে সকলের। স্ক্রুটিনিতে ধরা পড়ল ৫৪৪ জনের নাম। তাঁরা পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বলে খবর। এই মর্মে শুক্রবার রাতে ওয়েবসাইটে জানিয়েও দিয়েছে এসএসসি।

গ্রুপ সি-র জন্য ২৮৮ জনের আবেদন বাতিল করা হয়েছে। অপরদিকে বাকি ২৫৬ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে গ্রুপ ডি-তে। মূলত ক্রুটিনিতে বেনিয়ম ফাঁস হওয়ার জন্য আবেদন বাতিল করা হয়েছে সকলের। তথ্য যাচাইকরণের সময় দেখা গিয়েছে, একাধিক চিহ্নিত ‘অযোগ্য’ চাকরিহারা শিক্ষাকর্মী নতুন করে পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন। তাঁদের নামই বাদ দেওয়া হয়েছে বলে খবর।

কতগুলি পদে নিয়োগ হবে?

উল্লেখ্য, গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি, গ্রুপ-ডি শূন্যপদ ৫৪৮৮টি। ইতিমধ্যেই দু’টি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। এর মধ্যে গ্রুপ-সি নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ১৩ হাজার এবং গ্রুপ ডি-তে নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়েছে।

google button