কলকাতা বিমানবন্দর বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, ইন্ডিগোর ফ্লাইটে মিলল চিরকুট

Published:

Kolkata Airport
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লির পর এবার কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক। এবার শিলংগামী বিমান উড়িয়ে দেওয়ার হুমকি। জানা যাচ্ছে, উড়ানের ঠিক আগেই বিমানের শৌচালয় থেকে একটি হুমকির চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়। বোর্ডিংয়ের এক কেবিন ক্রু টয়লেটে ওই চিরকুট খুঁজে পান। তাতেই বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। তড়িঘড়ি বিমানের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়, এবং বিমানটিকে দূরে নিয়ে গিয়ে তল্লাশি শুরু করা হয়।

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

দমদম বিমানবন্দর অন্দরমহল সূত্রে খবর, শনিবার সকাল ৯:০৫ মিনিট নাগাদ ওই ফ্লাইটটি কলকাতা থেকে শিলং-র উদ্দেশ্যে টেকঅফ করার কথা ছিল। তবে বোর্ডিং এর সময় বিমানবন্দরের কর্মীরা বিমানের শৌচালয়ে একটি চিরকুট দেখতে পায়। আর সেখানে লেখা ছিল, বিমানটিতে বোমা রাখা হয়েছে, বিমানবন্দর উড়ে যাবে। চিরকুট পাওয়া মাত্রই তড়িঘড়ি যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয় আর বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের বোম্ব স্কোয়াড সহ দমকল আধিকারিকরা ওই বিমানটিতে তল্লাশি চালায়।

যদিও এই কারণে বিমানটি নির্দিষ্ট সময়ে টেকঅফ করতে পারেনি। তবে এখনও পর্যন্ত এই হুমকির কারণ স্পষ্ট নয়। বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকরাও খতিয়ে দেখছে। আপাতত বিমানের যাত্রীদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে গোটা বিমানবন্দর জুড়ে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি শেষ পাওয়া খবর অনুযায়ী, ফ্লাইট থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। কিন্তু যাত্রীরা কীভাবে গন্তব্যে পৌঁছবেন তা নিয়ে এখন চিন্তিত। এখনও পর্যন্ত বিকল্প কোনও বিমানের ঘোষণাও করেনি ইন্ডিগো।

আরও পড়ুন: ‘আমরাও কমিটি গঠন করেছি’, অবশেষে DA নিয়ে মুখ খুললেন মমতা

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় বোমাতঙ্ক ছড়াচ্ছে। দিল্লির একাধিক স্কুলে তো দিনের পর দিন বোমার হুমকি মিলছে। এমনকি গতকালও বেশ কয়েকটি বিদ্যালয় বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু কে বা কারা এই হুমকির পেছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। আর এর পেছনে কোনও জঙ্গি যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now