গড়িয়ার নবদূর্গা পূজা কমিটির অফিসে ভাঙচুর, লোপাট নগদ টাকাও

Published:

Garia

সৌভিক মুখার্জী, গড়িয়া: দক্ষিণ কলকাতায় ফের উত্তেজনা। গড়িয়ার (Garia) নবদূর্গা পূজা কমিটির অফিসে এবার ভাঙচুর আর নগদ টাকা লোপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল থেকেই ছড়িয়েছে উত্তেজনা। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পূজা কমিটির সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়েছে। কিন্তু ঠিক কী ঘটেছিল?

পূজা কমিটির অফিসে ভাঙচুর

সূত্র মারফৎ খবর, শুক্রবার সকালবেলা কয়েকজন দুষ্কৃতী আচমকা ওই পূজা কমিটির অফিসে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এমনকি অফিসের আসবাবপত্র থেকে শুরু করে নথিপত্র এলোমেলো করে দেওয়া হয়েছে বলেই উঠছে অভিযোগ। আর শুধু ভাঙচুর নয়, বরং অফিসের আলমারি ভেঙ্গে ভিতরে রাখা নগদ টাকা লোপাট করা হয়েছে বলে দাবি করছে পূজা কমিটি।

শুধু এখানেই শেষ নয়, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ। আর ঘটনার সময় অফিসে উপস্থিত সদস্যরা আতঙ্কে ওই জায়গা ছাড়েন। তবে পরে বিষয়টি জানাজানি হতে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এদিকে এই ঘটনার পর পূজা কমিটির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কার এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আসল উদ্দেশ্য কী ছিল, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর পুলিশ সূত্রে।

আরও পড়ুন: মোটা আয়ের পাশাপাশি ১০ লক্ষ টাকা বীমা, পেনশন! দারুণ সুবিধা ভারত ট্যাক্সি অ্যাপে

তবে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আর স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি এই ঘটনায় পূজা কমিটির সদস্যরা দ্রুত দোষীদেরকে গ্রেফতার করার দাবি তুলেছে। আর নগদ টাকা উদ্ধারের দাবিও উঠেছে। নতুন করে কোনও অশান্তি যাতে না ছাড়ায়, তার দিকে নজর দিচ্ছে প্রশাসন।

google button