সহেলি মিত্র, কলকাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হয়ে গেল রমজান মাস (Ramadan)। এমনিতে রমজান ইসলামে একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাস, যার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে। এই মাস মুসলিমদের রোজা রাখার, আল্লাহর ইবাদত করার এবং কুরআন পাঠের মাধ্যমে তাঁর আশীর্বাদ লাভের একটি বিশেষ সুযোগ নিয়ে আসে। যাইহোক, এদিকে এই রমজান উপলক্ষে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মূলত রেশন (Ration) নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। আপনিও যদি রেশন গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি ঝটপট পড়ে ফেলুন।
রমজান উপলক্ষ্যে রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের
এক বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্য ও সরবরাহ দফতর অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) পরিবারের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। আজ ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ১৯ মার্চ, ২০২৬ অবধি উপভোক্তারা বেশকিছু দ্রব্যসমুহ রেশন ব্যবস্থার মাধ্যমে পাবেন। নিশ্চয়ই ভাবছেন কী কী সামগ্রি মিলবে?
আরও পড়ুনঃ ট্রেনের টয়লেটে বিপ্লব! সরছে চেনে বাঁধা মগ, আসছে আধুনিক পদ্ধতি

আরও পড়ুনঃ হাওড়া ডিভিশনে একধাক্কায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল
কী কী সামগ্রী মিলবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবার পিছু ১ কেজি করে ভর্তুকিযুক্ত চিনি, পরিবার পিছু ১ কেজি করে ভর্তুকিযুক্ত ময়দা এবং পরিবার পিছু ১ কেজি করে ভর্তুকিযুক্ত ছোলা দেওয়া হবে। যেগুলির দাম কেজি প্রতি যথাক্রমে ৩২, ৩০ এবং ৬৫ টাকা বলে খবর। আরও বিশএ জানার ১৯৬৭ বা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ নম্বরে ফোন করুন। এছাড়াও ৯৯০৩০৫৫৫০৫ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ওয়েবসাইট https://food.wb.gov.in -এ ভিজিট করুন। মনে করা হচ্ছে, সরকারের এহেন সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন বহু মানুষ।












