উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে একগুচ্ছ গাইডলাইন জারি শিক্ষা সংসদের

Published:

HS Exam Admit Card

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিষয়ক নানা জিনিস নিয়ে কড়াকড়ি শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। চূড়ান্ত পরীক্ষার আগে আবারও বিশেষ নির্দেশিকা জারি করল শিক্ষা সংসদ। স্পষ্ট জানানো হল, উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমেস্টারের জন্য অ্যাডমিট কার্ড (HS Exam Admit Card) মিলবে অনলাইনেই। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলগুলির মধ্যে।

উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবার অনলাইনে

না পরীক্ষার্থীদের কোনও ডাউনলোডের ঝামেলা করতে হবে না। স্কুলগুলি সংসদের পোর্টালে ‘লগ ইন’ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপর প্রিন্ট আউট বার করে পরীক্ষার্থীদের দেওয়া হবে। তাতে থাকবে প্রধান শিক্ষকের সই এবং স্কুলের স্ট্যাম্প। পুরোনো পদ্ধতি অর্থাৎ বার্ষিক পরীক্ষা পদ্ধতির ছাত্রছাত্রীরা অবশ্য আগের মতোই অ্যাডমিট কার্ড পাবেন। ২৮ জানুয়ারি সংসদের ক্যাম্প অফিস থেকে তাঁদের অ্যাডমিট বিলি হবে। অর্থাৎ এবার থেকে বেশিরভাগ কাজই হবে অনলাইনে।

আরও পড়ুনঃ LPG থেকে পেট্রোল-ডিজেল, রুপির পতনে বাড়বে এই জিনিসগুলির দাম! দেখুন তালিকা

যদিও একটা ভয় পরীক্ষার্থীদের তাড়া করে বেড়াচ্ছে। আর সেটা হল, কাগজে প্রিন্ট করা অ্যাডমিট কার্ড সহজেই নষ্ট হয়ে যেতে পারে বা অন্য কাগজের সঙ্গে মিশে যেতে পারে। তবে চিন্তা নেই, সেক্ষেত্রে তাঁরা অ্যাডমিট কার্ড প্লাস্টিক ল্যামিনেশন করিয়ে রাখতে পারেন।

পরীক্ষার জন্য একগুচ্ছ গাইডলাইনস জারি

পরীক্ষার্থীদের উদ্দেশ্যেও বিশেষ গাইডলাইন জারি করেছে শিক্ষা সংসদ। যেমন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (WBCHSE) পরীক্ষার্থীদের উপর শারীরিক আক্রমণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করেছে। সতর্ক করে দিয়েছে যে জড়িত যেকোনো প্রার্থীর পরীক্ষা এবং তালিকাভুক্তি বাতিল করা হবে। তাদের প্রবেশপত্র বাজেয়াপ্ত করা হবে এবং প্রার্থীকে বাকি সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হবে।

কাউন্সিল জানিয়েছে, মোবাইল ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস রাখার ক্ষেত্রেও একই কঠোর ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে, যার ফলে এই ধরণের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ৮ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সেমিস্টার তৃতীয় পরীক্ষায় মাত্র দুইজন শিক্ষার্থী ফোন সহ ধরা পড়েছিল, যার মধ্যে মোট ১টি RA মামলার রিপোর্ট করা হয়েছিল। এর তুলনায় ২০২৪ সালে ১৪১টি RA মামলা হয়েছে, যার মধ্যে ৪১টি মোবাইল-সম্পর্কিত এবং ২০২৫ সালে ২৯৬টি RA মামলা রয়েছে, যার মধ্যে আটটি ফোন সম্পর্কিত।

google button