প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগোচ্ছে যুগের সঙ্গে তাল মেলাতে অভিভাবকেরা সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বেসরকারি স্কুলগুলির প্রতি আগ্রহ বাড়াচ্ছে। যার ফলে অনেকটাই পিছিয়ে পড়েছে সরকারি স্কুলগুলি। যতই খরচের চাপ বাড়ুক না কেন নামীদামি বেসরকারি স্কুলে সন্তানকে পাঠাচ্ছেন তাঁরা। তাই এবার রাজ্যের স্কুলগুলির শিক্ষার মান বাড়াতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন (West Bengal Government)। বৃহস্পতিবার ঘোষণা করা হল আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে।
৮৭টি অনগ্রসর ব্লকে দুটি করে মর্ডান স্কুল
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হওয়ার পর, সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “শিক্ষাক্ষেত্রে বাংলা এখন দেশের মধ্যে প্রথম সারিতে। সেই অবস্থানকে আরও সুদৃঢ় করতে ‘স্কুলশিক্ষার সম্প্রসারণ’ প্রকল্পে হাত দিয়েছে রাজ্য। এশীয় উন্নয়ন ব্যাঙ্কের সহায়তায় বাংলার স্কুলগুলির স্বার্থে একটি নতুন প্রকল্প শুরু হতে চলেছে। প্রতি ব্লকে একটি এবং ৮৭টি অনগ্রসর ব্লকে দুটি করে এই স্কুল বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যার আওতায় রাজ্যের স্কুলগুলির শিক্ষার সম্প্রসারণ ঘটানো হবে। এক্ষেত্রে খরচ পড়বে মোট আড়াই হাজার কোটি টাকা। আর এই টাকার ৭০ শতাংশ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ADB এবং বাকি ৩০ শতাংশ দেবে রাজ্য। ইংরেজি এবং বাংলা দু’ভাষাতেই পড়ানো হবে এই স্কুলগুলোতে।”
বেছে নেওয়া হবে ৪৩০টি স্কুলকে
শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের এই পরিকল্পনা নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। অনেকের প্রশ্ন এই প্রকল্প বাস্তবায়িত করতে কোন স্কুলগুলিকে বাছাই করবে রাজ্যের শিক্ষা দফতর? এই প্রসঙ্গে ব্রাত্য বসু জানিয়েছেন, “ রাজ্য মন্ত্রিসভা নীতিগতভাবে ‘এনহ্যানসিং স্কুল এডুকেশন’ বা ‘স্কুলশিক্ষার সম্প্রসারণ’ নামে একটি বড় শিক্ষা প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মোট খরচ হবে ২.৩৪৯.৭৮ কোটি টাকা। প্রতিটি ব্লক থেকে একটি করে স্কুল এবং অনগ্রসর ব্লক থেকে দু’টি করে স্কুল বাছাই করা হবে। এই ভাবে মোট ৪৩০টি মডেল স্কুলকে বেছে নেওয়া হবে। যেখানে থাকবে ডিজিটাল পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম, বিজ্ঞান ল্যাব ইত্যাদি। মূলত যে সকল স্কুলগুলিতে পড়ুয়া নিয়ে অনটন, তার একটা অন্যতম কারণ হয়ে যাচ্ছে অভিভাবকদের ইংরেজি মাধ্যমকে বেছে নেওয়া। তাই সেই সমস্যাকে মেটাতেই এই পরিকল্পনা।” জন্য গিয়েছে, এই নতুন পরিকাঠামোর জন্য শিক্ষক নিয়োগ হবে।
Today, Cabinet has ‘in principle’ approved the Externally Aided Project (EAP) “Enhancing School Education in West Bengal” with a total outlay of ₹2349.78 crore, funded by the Asian Development Bank (70%) and State share (30%).
A visionary step under the leadership of Hon’ble CM…
— Bratya Basu (@basu_bratya) February 26, 2026
আরও পড়ুন: UTS-র টিকিট RailOne এ ট্রান্সফার করবেন কীভাবে? দেখে নিন
অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে বিশেষ পদক্ষেপ
রাজ্যের স্কুলশিক্ষাকে আরও আধুনিক ও উন্নত করে তুলতে যখন একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেক্ষেত্রে বাদ যাচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো। সেখানেও উন্নয়নের জন্য ২,১৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে জানান, “রাজ্যে ৫০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন এবং আধুনিকীকরণ করা হবে। এক্ষেত্রেও ADB ৭০ শতাংশ ও রাজ্য সরকার ৩০ শতাংশ অর্থ সাহায্য করবে। রাজ্যের তহবিল থেকে ৬৪৪.৪ কোটি টাকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পাঁচ বছরের মধ্যে ৫০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন হবে এই প্রকল্পে। জানা গিয়েছে, মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে কাজ শুরু হবে।












