সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) মামলায় ফের নাটকীয় মোড়। আবারও একবার চরম পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, DA প্রসঙ্গে সুপ্রিম কোর্টে এমএ পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
DA মামলায় বিরাট পদক্ষেপ সরকারের
ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া DA মেটানোর শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকেই টাকা পেয়েছেন। ধীরে ধীরে বাকিরাও পাবেন বলে আশ্বাস সরকারের। তবে আচমকা কেন সরকার নতুন করে এমএ পিটিশন দাখিল করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। সরকারের এই নতুন পদক্ষেপ প্রসঙ্গে সকলকে জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)।
আরও পড়ুনঃ কলকাতা-অমৃতসরের স্পেশাল ট্রেন ঘোষণা রেলের, চলবে তিন মাস! জানুন রুট ও সময়সূচি
পিটিশনের একটি ছোট্ট স্ক্রিনশট পোস্ট করেছেন মলয় মুখোপাধ্যায়। সেই পোস্ট অনুযায়ী, গত ৮ এপ্রিল, ২০২৬-এ পিটিশনটি দাখিল করা হয়েছে। আর এই পিটিশনটি দাখিল করেছেন আইনজীবী কুণাল মিমানি। এদিকে সরকারকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে আইনজীবী উদ্যম মুখার্জীকে। যদিও এখনও অবধি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে খবর। কেউ কেউ পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘এরকম কেস করা হোক যে যত দিন দেরি হবে তত সুদ দিতে হবে। একমাত্র তাহলেই পাওয়া যাবে।’ একজন লিখেছেন, ‘সুপ্রিম কোর্টে এরপর দাবি করুন কর্ম চারিরা জিতলে ৩০%সুদ দিতে হবে প্রতি মাসে যতো দেরি হবে।’
কবে মিলবে বকেয়া টাকা?
সরকারের তরফে বর্তমানে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া মেটাচ্ছে সরকার। আপাতত এই কয়েক বছরের টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সরকারি কর্মীদের। মোট দুই কিস্তিতে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এক কিস্তি ইতিমধ্যে দেওয়া হয়েছে। পরবর্তী কিস্তি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া হবে বলে খবর। বাকি সালের টাকাগুলি কবে মেটানো হবে তা পরবর্তীকালে জানানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার।












