লটারি লাগল শিক্ষকদের, বকেয়া সহ ১০% DA দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

Published:

Bengal Teachers DA Hike
Follow

সহেলি মিত্র, কলকাতা: বিধানসভা ভোটের আগে কপাল খুলতে চলেছে বাংলার শিক্ষক শিক্ষিকাদের। মিলতে চলেছে ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) সহ বকেয়া টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই নিয়ে সরকার নাকি এখন জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে শোনা যাচ্ছে। আগেই সরকারের তরফে জানানো হয়েছিল যে কিছু শিক্ষকের মহার্ঘ্য ভাতা বকেয়া সহ মিটিয়ে দেওয়া হবে (Bengal Teachers DA Hike)। এবার সেই প্রতিশ্রুতিই রাখতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার বলে সূত্রের খবর। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী, সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে।

১০% DA বাড়ছে শিক্ষকদের

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের অ্যাংলো ইন্ডিয়ান স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক এবং বেসরকারি সংস্কৃত টোলগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা মহার্ঘ্য ভাতা (ডিএ) ১০ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। বৃহস্পতিবার স্কুল শিক্ষা বিভাগ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ROPA 2009 বেতন কাঠামো অনুসারে, শিক্ষক ও কর্মচারীরা এপ্রিল ২০২৫ থেকে বকেয়া ভাতা সহ ভাতা পাবেন। সংশোধনের পর, ডিএ হার ১৬১ শতাংশ থেকে বেড়ে ১৭১ শতাংশ হয়েছে।

আরও পড়ুনঃ দিল্লি হাই কোর্টে ধাক্কা খেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, খারিজ পিটিশন

উপকৃত হবেন অনেকে

রাজ্য সরকার এর আগে ২০২৪ এবং ২০২৫ সালে পর্যায়ক্রমে মোট ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। এর মধ্যে ১০ শতাংশ ২০২৫ সালের এপ্রিলে মুক্তি দেওয়া হয়েছিল, বাকি ১০ শতাংশ এই বছরের ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ছিল। রাজ্যে প্রায় ৪০-৪৫টি ডিএ-গ্রহীতা স্কুল রয়েছে। এই প্রতিষ্ঠানগুলির পরিচালন কমিটিগুলি মূল বেতন প্রদান করলেও, মহার্ঘ্য ভাতা রাজ্য সরকার প্রদান করে। সরকারের এহেন সিদ্ধান্ত প্রসঙ্গে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে প্রিন্সিপাল বিভাস সান্যাল বলেন, ‘এটা আমাদের প্রাপ্য। যত দ্রুত সম্ভব এই টাকা বকেয়া সমেত দিয়ে দেওয়া হোক।’

আরও পড়ুনঃ বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী, শীত বিদায়ের পর দক্ষিণবঙ্গে আসছে বিপদ! আজকের আবহাওয়া

অপরদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘ডিএ গেটিং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য এই ঘোষিত ১০ শতাংশ ডিএ দিতে প্রতিবারই দেরি করছে সরকার। এখন ভোটের আগে তা মিটিয়ে দেওয়া হচ্ছে। আগামীদিনে যাতে যাতে এমন না হয় তা নজরে রাখা দরকার।’

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now